Home » উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা নজর কাড়ছেন

উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা নজর কাড়ছেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ মে: ঋষভ পন্থ আহত হওয়ায় বাংলার ছেলে অভিষেক পোড়েলকে বড় আশা করে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল। মুম্বাই দলের একটি অসাধারণ ক্যাচ নেন তিনি যা এবারের আইপিএল মরসুমে সেরা ক্যাচগুলির তালিকায় থাকবে। একটি ম্যাচে একাধিক ছক্কাও মারেন অভিষেক। কিন্তু পরবর্তী পর্বে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি। প্রকৃতপক্ষে ঋষভের বিকল্প হয়ে ওঠা তার পক্ষে সম্ভব ছিল না। সেই থেকে ফিলিপ সল্টই খেলছেন দিল্লির উইকেটকিপার হিসেবে। ঋষভ না থাকায় ভারতীয় উইকেট কিপারদের মধ্যে যে নতুন মুখ উঠে আসার মঞ্চ ছিল আইপিএল সেখানে সঞ্জু স্যামসন ও ঈশান কিষানকে বাদ দিলে নতুন উঠে আসা দুজন কিপারের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদের মধ্যে প্রথম নামটি পাঞ্জাবের জিতেশ শর্মা।

জিতেশ শর্মা পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে নিয়মিত খেলছেন। পেছনের দিকে এতটাই ছাপ ফেলছেন যে ব্যাটিং লাইন আপে অনেকটাই এগিয়ে এসেছেন তিনি। উইকেটের পেছনেও তাঁকে বিশ্বস্ত দেখাচ্ছে। তবে ব্যাটের হাত তাঁর বেশ ভালো। মুম্বাইয়ের বিরুদ্ধে ২৭ বলে ৪৯ বা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৭ বলে ৪১ ছাড়া করে দারুণ ভাবে ম্যাচ দুটিতে প্রভাব ফেলেন তিনি। মুম্বাই দলের বিরুদ্ধে এ মরশুমের প্রথম সাক্ষাতেই প্রথম বোঝা যায় যে বড় হিট নিতে তিনি অত্যন্ত সাবলীল। সেই ম্যাচে ৭ বলে ২৫ রান করেন যে ইনিংসে ছিলে চারটি ছয়।

আরও পড়ুন    ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বিপর্যস্ত রাজস্থান রয়্যালস

২০২২ সালে আইপিএলে খেলতে শুরু করে এখনও পর্যন্ত ২৪ ম্যাচে ৪৯৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬০ এরও বেশি।মাত্র ২০ লাখ টাকা দিয়ে যাকে পাঞ্জাব কিংস ঘরে তুলেছিল সেই জিতেশের এখনও পর্যন্ত ৩০ টি ছক্কা মারার রেকর্ড রয়েছে। ২৯ বছর বয়সী জিতেশ প্রথম ২০১৩-১৪ সাল থেকেই বিদর্ভের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলছেন।বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচেই শতরান পান তিনি।জিতেশ শর্মা ছাড়া আরেক উইকেটরক্ষকের মধ্যে প্রতিশ্রুতি দেখা যাচ্ছে।তিনি অনুজ রাওয়াত। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর দলের হয়ে দীনেশ কার্তিকের জায়গায় উইকেটরক্ষার দায়িত্ব সঠিক ভাবে পালন করেছেন।১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে এ মুহূর্তে সবচেয়ে চোখে পড়ছেন জিতেশ। কুম্বলে বলছেন, টি টোয়েন্টি দলে ভারতীয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা রয়েছে জিতেশের।

About Post Author