সময় কলকাতা ডেস্ক, ১৬ মে : খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত রোমান্টিক কমেডি সিনেমা ‘ জারা হাটকে জারা বাচকে’। সম্প্রতি ছবিটির ট্রেলারও মুক্তি পেয়েছে। সিনেমাটিতে দুইজন বিবাহিত যুগলের জীবনে ঘটে চলা কিছু ছোটোখাটো জিনিস নিয়ে ঝামেলা-ঝগড়া আর ডিভোর্স-এর ঘটনাকে দেখানো হয়েছে কমেডির আকারে। এই ছবিরই প্রমোশনে উপস্থিত ছিলেন ভিকি ও সারা। আর সেখানেই হল বিপত্তি। একজন সাংবাদিকের প্রশ্নে নাজেহাল হয়ে গেলেন ভিকি। কিন্তু কি এমন প্রশ্ন করলেন সাংবাদিক?

সারার নতুন সিনেমা ‘জারা হাটকে জারা বাচকে’ এর প্রমোশনে স্টেজে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানেই উপস্থিত এক সাংবাদিক এই সিনেমার ডিভোর্স সিনের প্রসঙ্গে প্রশ্ন করে বসেন, ‘ভারতে তো বিয়ে মানে সাত জন্ম সঙ্গে থাকার প্রতিশ্রুতি। কিন্তু, আপনি যদি ক্যাটরিনার থেকে ভালো কাউকে পেয়ে যান, তাহলে কি ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করবেন? এই প্রশ্ন শুনে রীতিমত হাসিতে ফেটে পড়েন ভিকি এবং সারা দুজনেই। কোনরকম নিজেদের সামলে উত্তরে দিতে যাওয়ার সময়েই পাশ থেকে আবার একজন মজা করে বলে বসেন, ‘ রাতে কিন্তু বাড়ি ফিরতে হবে’। এবার এই প্রশ্নের উত্তরে ভিকি হাসতে হাসতে জবাব দেন, ‘এরকম ব্যাঁকা ব্যাঁকা প্রশ্ন কেন করছেন স্যার? আমি এখনও ছোটো আছি আগে বড় তো হতে দিন আমাকে! এত ভয়ানক প্রশ্নের কিভাবে উত্তর দেব আমি’। পরে তিনি সিরিয়াস ভাবে বলেন, ‘আমাদের সম্পর্ক সাত জন্মের জন্য’।
আরও পড়ুন ১৫০ কোটির গণ্ডি পার, বক্স অফিসে বাজিমাত ‘দ্য কেরালা স্টোরি’র

২০২১ সালে ডিসেম্বরে রাজস্থানে দারুন সমারোহের সঙ্গে বিবাহ হয় ভিকি-ক্যাটরিনার। অনেক দিনের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু, দুজনেই প্রেম করেছে গোপনে। তাদের মেলামেশার খবর খুব একটা প্রকাশ্যে আসেনি। আবার বিয়ের কয়েক দিন না যেতেই ক্যাটরিনার মা হওয়ার খবর আসে। কিন্তু, সূত্রের খবর অনুযায়ী ক্যাটরিনা জানিয়েছেন, এখন আপাতত প্রফেশনাল ক্যারিয়ার নিয়েই কমিটমেন্ট করতে চান। এই মুহূর্তে ক্যাটরিনার হাতে আছে দুটি সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’। আরেকটি ফারহান আখতারের ‘জি লে যারা’। যার শুটিং এখনও শুরু হয়নি। শোনা যাচ্ছে, এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটকেও দেখা যাবে। অপরদিকে ভিকি-সারা অভিনীত সিনেমা ‘জারা হটকে জারা বচকে’ পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার। আগামী ২ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র