Home » ভয়াবহ অগ্নিকাণ্ড নিউজিল্যান্ডে,মৃত ১০

ভয়াবহ অগ্নিকাণ্ড নিউজিল্যান্ডে,মৃত ১০

সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ

এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি বহুতল হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দমকল কর্মীদের কয়েকঘণ্টার চেষ্টায় আগুন ভোর ৪.৩০ নাগাদ নিয়ন্ত্রণে আসে। লোফারস লজ নামের ওই বহুতল হোস্টেল থেকে ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন হোস্টেলের অন্তত ২০ জন আবাসিক। ভোর ৪টের দিকে ফায়ার সার্ভিসের ২০টি ট্রাকের মদতে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন   কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক-কুন্তলকে মুখোমুখি জেরায় মিলল না স্থগিতাদেশ

দেশের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে,ওই হোস্টেলটিতে ১০০ জন থাকতেন। তাঁদের মধ্যে বেশিরভাগই একটি হাসপাতালের কর্মী। ফলে যখন ওই বহুতল হোস্টেলটিতে আগুন লাগে, তখন হোস্টেলের ভেতর ঠিক কতজন ছিলেন। তা এখনও পর্যন্ত জানা যায়নি।

About Post Author