Home » সমর্থকদের জয়! নামবদলের দিনক্ষণ ঘোষণা মোহনবাগানের

সমর্থকদের জয়! নামবদলের দিনক্ষণ ঘোষণা মোহনবাগানের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ মে: মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর।এবার থেকে ক্লাবের নামের সামনে থেকে এবার সরছে এটিকে। দীর্ঘদিন ধরে সমর্থকদের  নামবদলের দাবিকে কার্যত মেনে নেওয়া হল। নামবদলের সম্পর্কে কিছু সুনির্দিষ্ট তথ্য সামনে এসেছে। দিনক্ষণ ঘোষণা হয়েছে নামবদলের।

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই সঞ্জীব গোয়েঙ্কা ইঙ্গিত দিয়েছিলেন ক্লাবের নাম পরিবর্তনের। কারণ শতাব্দী প্রাচীন ক্লাবের নামের আগে এটিকে শব্দটি একদম না পসন্দ ছিল সমর্থকদের। তাই মোহনবাগান-এটিকের সংযুক্তির পর থেকেই তাঁরা দাবি জানাচ্ছিল অবিলম্বে ক্লাবের নামবদলের ।
এমনকি আইএসএল জয়ী দলকে সম্বর্ধনা অনুষ্ঠানে ক্লাবের নাম পরিবর্তনের পক্ষেই সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শতাব্দী প্রাচীন দলের আগে যে এটিকে নাম তাঁরও যে না পসন্দ,স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন :এবার আইপিএলে মোহিত করছেন মোহিত শর্মা

ফলে এবার সমর্থকদের দাবিকেই মান্যতা দিল ক্লাব।বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১ লা জুন থেকে ‘এটিকে মোহনবাগান’ পরিবর্তিত হয়ে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’ করে দেওয়া হবে। ক্লাবের নামবদলের সিদ্ধান্তে খুশির হাওয়া সমর্থকদের মধ্যে। তাঁদের প্রিয় দল ইন্ডিয়ান সুপার লিগ ঘরে তুলেছে। পাশাপাশি আগামী মরশুমে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর কিছুদিনের মধ্যেই ক্লাবে পা রাখতে চলেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমি মার্টিনেজ। আর বিশ্বজয়ী তারকা ক্লাবে আসার আগেই ক্লাবের নাম বদল করার কথা ঘোষণা করা হল।

আরও পড়ুন : সমর্থকদের দাবি মেনেই ইস্টবেঙ্গলে চালু হল ক্রাউডফান্ডিং

About Post Author