Home » হায়দ্রাবাদ সানরাইজার্সকে হারালে কি ব্যাঙ্গালোর শেষ চারে?

হায়দ্রাবাদ সানরাইজার্সকে হারালে কি ব্যাঙ্গালোর শেষ চারে?

সময় কলকাতা ডেস্ক,১৮ মে : সানরাইজার্স হায়দ্রাবাদ কি ঘরের মাঠে বাঘ হয়ে উঠে  ফেবারিট ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিতে পারবে? দিল্লির মত চমক দিয়ে হায়দ্রাবাদ সানরাইজার্স কি আরও জমিয়ে তুলতে পারবে আইপিএল? বৃহস্পতিবার হায়দ্রাবাদ বনাম ব্যাঙ্গালোর ম্যাচের ঠিক আগে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মাথায়।

আরও পড়ুন : এবার আইপিএলে মোহিত করছেন মোহিত শর্মা

আইপিএলের ৬৫ তম ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে স্রেফ সম্মানের লড়াই। ১২ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই তারা প্রতিযোগিতার বাইরে। অন্যদিকে ব্যাঙ্গালোরের পয়েন্ট ১২ ম্যাচে ১২। তারা এ ম্যাচে জিতলেই পয়েন্টের বিচারে ছুঁয়ে ফেলবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। রবিবার শেষ ম্যাচে ব্যাঙ্গালোর নামবে গুজরাট টাইটান্স দলের বিরুদ্ধে। গুজরাট টাইটান্স ইতিমধ্যেই গ্রূপ চ্যাম্পিয়ন হয়েই গিয়েছে। শেষ ম্যাচে হারলেও তাদের অবস্থানের কোনও হেরফের হবে না।সেক্ষেত্রে গুজরাট আবার নিজেদের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে গ্রূপের শেষ ম্যাচে। ফলে হায়দ্রাবাদকে হারাতে পারলে প্লে অফ রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে মুম্বাই দলের সামনে। উল্লেখ্য, মুম্বাই এমুহুর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে এবং ব্যাঙ্গালোর পাঁচ নম্বরে থাকলেও নেটরানরেটে এগিয়ে আছে ব্যাঙ্গালোর। আজকের ম্যাচ জিতলেই তারা নেট রান রেটে আরও এগিয়ে যাবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে জিতলে তারা মুম্বাইয়ের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। অর্থাৎ, হায়দ্রাবাদকে হারালে শেষ চারে যাওয়ার জন্য নিজেদের অবস্থান মজবুত করে তুলবে মুম্বাই।

পাশাপাশি, এটাও ভাবার যে এই ম্যাচে হেরে ফেলে কার্যত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। শুধু তাই নয় আগামী দুটি ম্যাচে না জিতলে তাদের প্লে অফ রাউন্ডে যাওয়া খুব মুশকিল। কারণ সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস নেট রান রেটের বিচারে তাদের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে।তাই বৃহস্পতিবারের ম্যাচ ঝুলিতে দু পয়েন্ট তোলার পাশাপাশি দুপ্লেসি বাহিনীর কাছে নেট রানরেট বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। সানরাইজার্স দলে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার ক্লাসেন ছাড়া কেউই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছেন না। ব্যাঙ্গালোর কতটা দুশ্চিন্তামুক্ত?

আগের ম্যাচে ১০.৪ ওভারে রাজস্থানকে ৫৯ রানে দুমড়েমুচড়ে দিয়ে ব্যাঙ্গালোরের মনোবল তুঙ্গে।পারনেল ভালো বল করেছেন, তাছাড়া লোক্যাল হিরো সিরাজের সামনে হাতছানি নিজের ঘরের মাঠে ভালো বল করার। তাছাড়া ফাপ দুপ্লেসি – ম্যাক্সওয়েলের ওপরের ব্যাঙ্গালোরের ব্যাটিং বেশি নির্ভরশীল।দুশ্চিন্তা থাকছেই একে দীনেশ কার্তিকের ওপরে ভরসা করতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স।বিকল্প উইকেটরক্ষক – ব্যাটসম্যান অনুজ রাওয়াত বা মিডল অর্ডার অনভিজ্ঞ। বিরাট থাকলেও, মাঝে মাঝে বড় ইনিংস খেললেও খুব দ্ৰুত রান তুলতে না পারার জন্য সমালোচিত হচ্ছেন টম মুডির মত বিশেষজ্ঞদের কাছে । বিরাট কি এবার হায়দ্রাবাদে জবার দেবেন টম মুড়িদের?

আরও পড়ুন :দিল্লি ক্যাপিটালস জিতল, আরও জটিল শেষ চারের অঙ্ক

About Post Author