সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানের সময়টা ভালো গেল না এবারের আইপিএলে।আইপিএলে গোড়ার দিকে ব্যাটে ভালোই রান পাচ্ছিলেন, বাদ সাধল চোট-আঘাত। কয়েকটা ম্যাচ খেলাই হল না। চোট কাটিয়ে ফিরে এলেন শিখর ধাওয়ান, কিন্তু তারপরে আর বিশেষ রান পেলেন না।মরশুমের দিল্লির সঙ্গে গুরুত্বপূর্ণ ফিরতি ম্যাচে দল হারল, ম্যাচে অধিনায়ক হিসেবে তাঁর সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ল আর অন্য দিকে ব্যাট হাতে ব্যর্থ হওয়া আইপিএলে একটা লজ্জাজনক রেকর্ড গড়ার মুখে এসে দাঁড়ালেন শিখর ধাওয়ান । যদিও এই রেকর্ডের অধিকারী এখনও পর্যন্ত পার্থিব প্যাটেল। কী সেই রেকর্ড?রেকর্ড আর কিছুই না – ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। ইচ্ছে না থাকলেও এই রেকর্ড জড়িয়ে যায় ক্রিকেটারদের সঙ্গে।ওপেনারদের শূন্য রানের আজব রেকর্ড নিয়ে আলোচনায় পাওয়া যাবে বেশ কিছু আশ্চর্যজনক তথ্য।

আরও পড়ুন :দিল্লি ক্যাপিটালস জিতল, আরও জটিল শেষ চারের অঙ্ক
বুধবার আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন শিখর।ওপেনার হিসেবে আর একটি শূন্য করলেই পার্থিবকে ছুঁয়ে ফেলবেন তিনি। আইপিএলে এনিয়ে ১০ বার শূন্য করা হয়ে গেল জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটারের। ১১ টি শূন্য করে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি শূন্যরানে আউটের নজির পার্থিবের থাকলেও আইপিএলে ১০ টি শূন্য করার সংখ্যা শিখরকে নিয়ে তিনজন ওপেনারের।পার্থিবের মতই আর তিনজনই প্রাক্তন জাতীয় দলের তারকা।একজন অবসর নিলেও অন্যজন এরমধ্যে সদ্য জাতীয় দলে ফিরেছেন। তিনি হলেন আজিঙ্কা রাহানে। শিখর ধাওয়ান বাদ দিলে দশ শূন্যের মালিকদের এই তালিকার অপর নামটি চমকপ্রদ।তিনি টি টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সফল ওপেনার গৌতম গম্ভীর। ওপেনারদের মধ্যে বেশি শূন্য করার একমাত্র বিদেশী যিনি,তিনি আবার আইপিএলে অত্যন্ত সফল ওপেনার। তবুও অন্য বিদেশী ওপেনারদের চেয়ে বেশি শূন্য রানের ইনিংস খেলে আউট হয়েছেন অজি জাতীয় তারকা ডেভিড ওয়ার্নার। বর্তমানে দিল্লি অধিনায়ক ওয়ার্নার ওপেনার হিসেবে আইপিএলে ৯ বার শূন্য রানে আউট হন।

ইচ্ছে না থাকলেও অদূর ভবিষ্যতে কে ভাঙতে পারেন পার্থিবের রেকর্ড? এবার আইপিএলে পাঞ্জাব বা দিল্লির একটি করে ম্যাচ বাকি থাকলেও তারা কার্যত বিদায় নিয়েছে। ফলে শিখর ধাওয়ান যাই করুন না কেন আগামী বছর আইপিএল না খেললে, তাঁর পক্ষে পার্থিবের রেকর্ড ভাঙা সম্ভব নয় ।অন্যদিকে,দারুণ ফর্মে থাকা আজিঙ্কা রাহানে এখন আইপিএলে চেন্নাই দলের মিডল অর্ডার ব্যাটার। স্বাভাবিকভাবেই,এবারও অক্ষত থেকে যাওয়ার সম্ভাবনা একদা চেন্নাই দলের ওপেনার পার্থিব প্যাটেলের শূন্য রানের রেকর্ড।
এবার আইপিএলে মোহিত করছেন মোহিত শর্মা


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল