সময় কলকাতা ডেস্ক, ২০ মে : শীতের মতো গরমের দিনেও ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। গরমকালে ত্বক ভালো রাখার জন্যে নিয়মিত যত্ন নিতেই হবে। এই গরমে বাজারে ছেয়ে গিয়েছে বিভিন্ন ফল। আর এই গরমে তাজা ফল দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। তাজা ফল একদিকে যেমন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঠিক তেমনই মুখে মাখলেও দারুণ ফল পাবেন। ত্বকে প্রয়োজনীয় যাবতীয় পুষ্টির জোগান দেয় ফলের ফেসপ্যাক। আপনিও এই ফলের ফেসপ্যাক লাগাতে পারেন। গরমে অতিরিক্ত ঘাম হবার ফলে ত্বক অধিকাংশ সময় তৈলাক্ত হয়ে থাকে। আর রোদে পুড়ে ট্যান পরার সমস্যা তো লেগেই রয়েছে। বিশেষ করে আম, তরমুজ ,কলার মতো ফল রোজই আমরা খেয়ে থাকি। এতে ত্বকের জেল্লা বাড়ে। তেমনই মুখে লাগালেও কিন্তু একই পরিমাণে উপকার পাওয়া যায়। ফলের মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকের হারানো জৌলুস ধরে রাখতে সহায়তা করে। তাই এই গরমে ত্বকের যত্ন নিতে বানিয়ে ফেলুন ফলের ফেসপ্যাক। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন এই ফেসপ্যাক? কোন কোন ফল দিয়ে বানাবেন?

অ্যাভোকাডোর ফেসপ্যাক : অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ই রয়েছে। এর মধ্যে ফ্যাটি অ্যাসিডও বর্তমান। যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ই এবং অন্যান্য অ্যান্টি অক্সিড্যান্টস। যা আপনার ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে আপনাকে নিতে হবে একটি অ্যাভোকাডো এবংএক চামচ মধু। এবার একটি পাত্রে অ্যাভোকাডোটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেটিতে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ আপনার মুখে, গলায় এবং ঘাড়েও লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
আরও পড়ুন পঞ্জাবকে হারিয়ে জয় রাজস্থানের, তবু প্লে-অফের আশা ক্ষীণ

লিচুর ফেসপ্যাক : একটি পাত্রে খোসা ছাড়ানো লিচু নিন। লিচুর জুস বানিয়ে সেই লিচুর রসের সঙ্গে তাতে যোগ করুন বেসন ও টক দই। ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ভালো করে আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো রেখে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের সৌন্দর্যতা ফিরিয়ে আনবে।

আনারসের ফেসপ্যাক : আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। এটি মুখের দাগছোপ মলিন করে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফল সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে। একটি পাত্রে আনারস বাটার সঙ্গে অল্প পরিমাণ বেসন মিশিয়ে তৈরী করে নিন আনারসের ফেসপ্যাক।
আরও পড়ুন হাইকোর্টের বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাকা পেঁপের ফেসপ্যাকঃ ত্বকের পরিচর্যার ক্ষেত্রে পেঁপে খুবই উপকারী। পেঁপে সারাবছরই কমবেশি পাওয়া যায়। এছাড়াও আছে বিশেষ ধরনের এনজাইম। পাপাইন নামক উৎসেচক ত্বকের মৃত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে। অ্যান্টি- ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ভাইরাল গুণ বর্তমান পেঁপেতে। যা ত্বকের দাগছোপ সারিয়ে তোলে এছাড়া ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দেয়।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে