সময় কলকাতা, ৭ সেপ্টেম্বর : নিজেদের সিনিয়র দলকে ইস্টবেঙ্গল জুনিয়র প্লেয়ারদের বিরুদ্ধে নামিয়েও জিততে পারল না মোহনবাগান।বারাসাত স্টেডিয়ামে কলকাতা লিগে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা ১-১ গোলে অমীমাংসিত। খেলার প্রথমার্ধে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এগিয়ে যায় মোহনবাগান।৩৭ মিনিটে গোল করেন মনবীর সিং। দ্বিতীয় অর্ধে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।
খেলার ৬৪ মিনিটে কর্নার থেকে হেড করে গোল দিয়ে খেলায় সমতা ফেরান মোহাম্মদ বিলাল। এই খেলায় না হারায় অপরাজিত থেকে গেল ইস্টবেঙ্গল। বলাই যেতে পারে এই ম্যাচে নৈতিক জয় ইস্টবেঙ্গলের। মোহনবাগানের জাতীয় দলের তারকা ফুটবলারদের আটকে দিয়ে ইস্টবেঙ্গলের বাঙালি ছেলেরা বুঝিয়ে দিল ঘরের ছেলেরাও সুযোগ পেলে অসামান্য হয়ে উঠতে পারে। পরিশেষে বলার বহুদিন পরে বারাসাত স্টেডিয়ামে বহুদিন পরে ম্যাচ পেয়ে সুষ্ঠুভাবে ডার্বি সম্পন্ন করিয়ে লেটার মার্কস নিয়ে পাস করল পুলিশ প্রশাসন।।
মোহনবাগানের সিনিয়রদের আটকে দিয়ে নৈতিক জয় ইস্টবেঙ্গল জুনিয়রদের
Oplus_131072


More Stories
বাংলাদেশকে বিধ্বস্ত করল ভারতের ছেলেরা
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
দুবাইয়ের মাটিতে পাকিস্তানের মেয়েদের সম্মানহানি করল ভারতের মেয়েরা