Home » অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে ম্যাজিকের মত কাজ করবে হিং ও মধু

অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে ম্যাজিকের মত কাজ করবে হিং ও মধু

সময় কলকাতা ডেস্ক, ২২ মে: মধুর সঙ্গে হিং মিশিয়ে খেলে বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খাবারের স্বাদ বাড়াতে হিং ব্যবহৃত হয়। এছাড়াও আরও নানান কাজে হিং ব্যবহৃত হয়। আর মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যাতে আয়রন, ক্যালসিয়াম, ফসফেট, সোডিয়াম, ক্লোরিন, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। হিং ও মধু একসঙ্গে খেলে শরীরে নানা উপকার হয়। হিং ও মধু ওজন কমাতেও দারুণ কার্যকরী। এমনকী অ্যাসিডিটি কমাতে, পেটের সমস্যায় ভালো কাজে দেয় হিং ও মধু। জেনে নেওয়া যাক হিং ও মধুর কিছু উপকারিতা-

আরও পড়ুন   উজ্জ্বল ত্বক পেতে ভরসা রাখুন ঘরোয়া এই ফেসপ্যাকে

অ্যাসিডিটি থেকে মুক্তি
অ্যাসিডিটি বা অম্বল খুব সাধারণ একটি সমস্যা। কম বেশি আমাদের সবারই এটি হয়। এর থেকে মুক্তি পেতে আপনি হিংয়ের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এতে অ্যাসিডিটির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।


ওজন কমাতে
হিং ও মধু একসঙ্গে খেলে ওজন কমে। কেননা হিং মেটাবলিজম বাড়াতে ব্যাপক সাহায্য করে। অন্যদিকে মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট মেদ গলাতে সাহায্য করে। এক গ্লাস গরম জলে এক চামচ মধু ও সামান্য হিং মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন। এতে দ্রুত ওজন কমবে।

আরও পড়ুন   এই ৫ খাবারে সুস্থ থাকবে অন্ত্রের স্বাস্থ্য, চিরতরে বিদায় নেবে বদ হজমের সমস্যা


পেটে ব্যথা কমে
শিশু থেকে বয়স্ক প্রত্যেকেরই পেটের সমস্যা হয়। এমন পরিস্থিতিতে হিং এবং মধু খেলে খুব উপকার হতে পারে। এক চামচ হিং নিয়ে তাতে মধু মিশিয়ে জিভে লাগিয়ে রাখুন। এবার হালকা গরম জল পান করে সোজা হয়ে শুয়ে পড়ুন। কিছুক্ষণের মধ্যেই পেটের ব্যথা উপশম হবে।

About Post Author