Home » এই ৫ খাবারে সুস্থ থাকবে অন্ত্রের স্বাস্থ্য, চিরতরে বিদায় নেবে বদ হজমের সমস্যা

এই ৫ খাবারে সুস্থ থাকবে অন্ত্রের স্বাস্থ্য, চিরতরে বিদায় নেবে বদ হজমের সমস্যা

সময় কলকাতা ডেস্ক, ২১ মে : পেটের সমস্যাকে দূরীভূত করতে কোলনকে সুস্থ রাখা অত্যন্ত জরুরী। এই ৫ খাবার খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে। আজকাল বেশিরভাগ মানুষ অন্ত্রের স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তিত নয়। কিন্তু অন্ত্র দেহের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। তাই সুস্থতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে অন্ত্রের জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞদের মতে অন্ত্রে থাকে বিভিন্ন ‘ভাল’ ব্যাক্টেরিয়া যা সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখে। ব্যাক্টেরিয়ার সংখ্যা কমলে বিভিন্ন রোগ যেমন গ্যাস, বদ হজমের মতো সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার থেকে বাঁচতে এমন খাবার খেতে হবে যা অন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে মন-মেজাজও ভালো থাকে। অন্ত্রকে সুস্থ রাখতে কী কী খাবেন জেনে নিন-

আরও পড়ুন   বৃষ্টির দিনে চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই

দই: বিশেষজ্ঞদের মতে, দই পেট ঠান্ডা রাখতে দারুন কার্যকরী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এটি একপ্রকার ব্যাকটেরিয়া যা পেটের জন্য খুব উপকারী। দইতে রয়েছে ক্যালশিয়াম, ভিটামিন ডি, প্রোটিন ও পটাশিয়াম। যা দেহকে সুস্থ রাখে।


ব্রকোলি: এখন সর্বত্রই ব্রকোলির চল অনেকাংশে বেড়েছে। এর গুনের কথা বলে শেষ করা যাবে না। এই সবজি ফাইবার সমৃদ্ধ । এটি অন্ত্রের দেখ-ভাল করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বর্তমান যা গোটা দেহের পাশাপাশি অন্ত্রের প্রদাহজনিত সমস্যা মেটায়।তাই সুস্থ থাকতে রোজ ডায়েটে রাখুন ব্রকোলি।


শাক পাতা: অন্ত্রকে সুস্থ রাখতে বেশি করে শাক- পাতা খান। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূরীভূত করে। এছাড়াও শাকে রয়েছে বিভিন্ন উপকারী ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। দেহের পুষ্টির ঘাটতি মেটাতে সাহায্য করে।

আরও পড়ুন   ‘সবাই কেমন আছো’? জিয়াগঞ্জের প্রতিবেশীদের সঙ্গে গল্পে মাতলেন অরিজিৎ


৩-৪ লিটার জল: যেকোন রোগের ক্ষেত্রে জল জীবনদায়ী। জলপানের মাধ্যমে দেহের সমস্ত টক্সিন বেরিয়ে যায়। এছাড়াও অন্ত্রের ময়লা দূর হয়ে যায়। এক্ষেত্রে জলের পাশাপাশি ডাবের জল, ফ্রুট জুস এবং ওআরএস খেতে পারেন। এতে যা শরীরকে হাইড্রেড রাখতে সাহায্য করে। শরীর সুস্থ থাকে।

About Post Author