Home » গ্রীষ্মকালে ত্বকের আদ্রতা বজায় রাখুন ঘরোয়া উপায়ে

গ্রীষ্মকালে ত্বকের আদ্রতা বজায় রাখুন ঘরোয়া উপায়ে

সময় কলকাতা ডেস্ক, ২৪ মে : শীতকালে ত্বক রুক্ষ- শুস্ক হওয়া খুব স্বাভাবিক বিষয়। কিন্তু গরম কালেও ত্বক রুক্ষ-শুস্ক হওয়া অত্যন্ত আশ্চর্যজনক। এই সময় ত্বকের মসৃণ ভাব ও উজ্জ্বলতাকে ঠিক রাখার জন্য সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া দরকার। কোন প্রোডাক্ট ব্যাবহার করব?  কী কী ভাবে যত্ন নেব?  তা আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন। গরমের দিনে এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে তার সম্মন্ধে বিস্তারিত দেওয়া হল।

ময়েশ্চারাইজার : ত্বককে ঠিক রাখার জন্য ত্বকের প্রয়োজন আদ্রতা। আর এই ময়েশ্চারাইজার আপনার ত্বককে উজ্জ্বল ও ভিতর থেকে নরম ও পরিষ্কার রাখে। এটি ত্বককে হাইড্রেটেড বা আর্দ্র রাখতে সহায়তা করে। শীতেকালে আমরা অনেকসময় গাঢ় ময়েশ্চারাইজার ব্যাবহার করে থাকি। যা গরমে একেবারেই করিনা। কারণ গরমে এই ধরনের ময়েশ্চারাইজার ত্বককে খুব চটচটে করে দেয়। তাই জেল জাতীয় বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যাবহার করা উচিত।  সানস্ ক্রিম ও বডি লোশনের ক্ষেত্রেও একই জিনিস মেনে চলা উচিত।

আরও পড়ুন   খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে কার্তিক-কিয়ারার রোমান্সে ভরপুর ছবি ‘সত্যপ্রেম কি কথা’!

পরিমিত জলপান: শরীর যদি হাইড্রেট না থাকে তাহলে ত্বক রুক্ষ-শুস্ক হতে পারে। এক্ষেত্রে শরীরকে সবসময় হাইড্রেট রাখার জন্য আমাদেরকে দিনে ঘন ঘন জল খেতে হবে। শুধু জলই নয়, যেসব ফলে জলের পরিমাণ বেশি আছে যেমন শসা, আম, তরমুজ প্রভৃতি খেতে হবে। তাছাড়া ফলের রসও খেতে পারেন।

স্ক্রাবিং: রুক্ষ-শুস্ক ত্বক থেকে মরা কোষগুলিকে ঝড়িয়ে ফেলা খুবই প্রয়োজন। স্কিন সেল এক্সফোলিয়েশন এর জন্য সপ্তাহে অন্তত দুই দিন স্ক্রাব করতেই হবে। এর জন্য বাড়িতেই ফেস স্ক্রাব বানিয়ে নিতে পারেন সহজেই। নিয়মিত স্ক্রাবিং করার ফলে আপনার ত্বক থেকে ডেড সেলগুলি সহজেই ঝরে যাবে। আর ত্বককে আবার আগের মত নরম এবং উজ্জ্বল হতে সাহায্য করবে। কিন্তু, স্ক্রাবিং করার পর ত্বককে আবার ময়েশ্চারাইজ করা প্রয়োজন।

About Post Author