Home » ওয়াক্সিং করে বেড়ে যাচ্ছে ‘স্ট্রবেরি লেগ’-এর সমস্যা? ভরসা রাখুন ঘরোয়া উপায়ে!

ওয়াক্সিং করে বেড়ে যাচ্ছে ‘স্ট্রবেরি লেগ’-এর সমস্যা? ভরসা রাখুন ঘরোয়া উপায়ে!

সময় কলকাতা ডেস্ক, ২৩ মে : কম বয়সী থেকে মাঝারি বয়সী, মহিলাদের মধ্যে অনেকেরই পায়ে  কালো কালো দাগ দেখতে পাওয়া যায়। এই দাগ গুলিকে অনেকে এড়িয়ে গেলেও এটি একটি খুব স্বাভাবিক সমস্যা যা অনেকের পছন্দ নয়। কারণ এতে পায়ের সৌন্দর্যতা নষ্ট হয়। কিন্তু,জানেন কী সঠিক সময়ে এর প্রতিকার না করলে এই দাগ ধীরে ধীরে আরও গাঢ় হতে থাকে। এটি হয় সাধারণত ওয়াক্সিং করার সময়। অনেকেই ওয়াক্সিং করার পর পায়ের পরবর্তী যত্ন গুলি নেয় না। ফলে এই সমস্যা দেখা দেয়। ওয়াস্কিং করার সময় লোমকূপের জায়গায় ভেতরের দিকে কিছু লোম থেকে যায়, যা ধীরে ধীরে কালো দাগে পরিণত হয়। এটি ‘স্ট্রবেরি লেগ’ নামে পরিচিত। অনেক সময় ত্বকে উপস্থিত মৃত কোষের জন্যও এই ধরনের দাগগুলি দেখতে পাওয়া যায়। অনেকে বাজারে বিক্রিত নানান প্রোডাক্ট ব্যাবহার করে এটি ঠিক করতে চায়। কিন্তু, আপনি  ঘরোয়া পদ্ধতিতে এই দাগগুলি থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে মুক্তি পাবেন এই দাগ থেকে?

১) চিনি এবং অ্যালোভেরা স্ক্রাব: দুই থেকে তিন টেবিল চামচ চিনি, তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ২ টেবিল চামচ নারকেল তেল একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। এরপর এটিকে পায়ে ভালো করে মালিশ করুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। এরপর সাধারণ মশ্চারাইজার লাগিয়ে নিন।

২) বেকিং সোডা: ১ টেবিল চামচ বেকিং সোডা ও সমপরিমাণ জল একসঙ্গে মিশিয়ে সেটি পায়ে ভালো করে মাখিয়ে রেখে দিন। ৪-৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিলে অনেকটাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুন   গাড়িতে উঠলেই বমি! প্রতিকার কী,জেনে নিন

৩) শসা রোজ ওয়াটার স্ক্রাব: পায়ে স্ক্রাব হিসাবে ব্যাবহার করার জন্য কয়েক কুচি শসা, ৫ চামচ গোলাপজল ও নিত্য ব্যাবহৃত যেকোন এসেন্সিয়াল অয়েল মিশিয়ে পায়ে লাগাতে পারেন। ১০ থেকে ১৫ মিনিট স্ক্রাব করুন এবং পরে ঠান্ডা জল দিয়ে পা ধুয়ে ফেলুন।

About Post Author