Home » ব্রণের সমস্যা নিয়ে ভুগছেন?মাত্র একদিনেই এই সমস্যা দূর করার উপায় জেনে নিন!

ব্রণের সমস্যা নিয়ে ভুগছেন?মাত্র একদিনেই এই সমস্যা দূর করার উপায় জেনে নিন!

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : কিশোর থেকে কিশোরী, বর্তমানে সবাই ব্রণের সমস্যা নিয়ে ভুগছে। আর এই গরমে আরও বেশি সমস্যার সৃষ্টি করে ব্রণ। ব্যাথা,জ্বালা সেইসঙ্গে ত্বকেরও ক্ষতি হয় এই ব্রণের জন্য। যাদের ত্বক তৈলাক্ত তাদের আরও বেশি সমস্যার সৃষ্টি করে এই ব্রণ। এই ব্রণ থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু ফেস প্যাক মুখে লাগান। চিরতরে দূরীভূত হবে আপনার ব্রণের সমস্যা।

মুলতানি মাটির ফেস প্যাক :

এই মাটির মধ্যে রয়েছে অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যেটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ২ চা চামচ চন্দন পাউডার মিশিয়ে প্যাক তৈরি করুন। কিছুক্ষন মুখে লাগিয়ে রাখুন। ১৫- ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে ব্রণর সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।  ব্রণর দাগ সারিয়ে তুলতেও এটি উপযোগী।

চন্দনের ফেস প্যাক :

চন্দনে রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিসেপটিক উপাদান। যা ত্বকের জেল্লা বাড়াতে ও ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। সাদা চন্দন বেঁটে সরাসরি মুখে লাগলে অনেক উপকার পাওয়া যায়। এছাড়াও  গোলাপ জল এবং মধু, চন্দন বাটার সঙ্গে মিশিয়ে ফেস মাস্ক তৈরি করে মুখে লাগানো যেতে পারে।

আরও পড়ুন    বিশ্ব থাইরয়েড দিবসে বাগে আনুন থাইরয়েডের সমস্যাকে

টমেটোর ফেস প্যাক :

টমেটোতে ভিটামিন সি, এ এবং কে থাকায় এটি ত্বকের জন্য খুব উপকারী। ২ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ মধু, ২ চা চামচ টমেটো পাল্প আর সামান্য জল মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে ব্রণ খুব তাড়াতাড়ি নিরাময় হয় ও ত্বক নরম ও ভিতর থেকে ভালো থাকে।

About Post Author