সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : সারা বিশ্বে প্রতি বছরই ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়। সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই এই দিনটি পালন করা হয়। এখন ঘরে ঘরে থাইরয়েডের সমস্যা বর্তমান। থাইরয়েড গ্রন্থি অতিসক্রিয় বা নিষ্ক্রীয় হলেই শরীরে নানা সমস্যার শুরু হয়। থাইয়রয়েড একটি ছোট্ট গ্রন্থি। এটি গলার কাছে থাকে প্রজাপতি আকারের। যা থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এটি হার্টবিটকে সুস্থ রাখতে সহায়তা করে। এই গ্রন্থি ঠিকমতো কাজ করলে হাইপোথাইরয়েডিজমের সৃষ্টি হয়।

থাইরয়েডের সমস্যাকে কোনও মতেই হেলাফেলা করা উচিত নয়। তাই সময় থাকতে সচেতন হওয়া উচিত। মূলত এই অসুখটি ব্লাড টেস্টের মাধ্যমেই ধরা পরে। অনেক সময় এই অসুখ ধরা পড়তে চায়না। আর পড়লেও সঠিক চিকিৎসা করা সম্ভব হয়না। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু বিশেষ পানীয় রয়েছে, যা নিয়মিত পান করলে এই সমস্যা অনেকাংশে দূর করা যায়। দেখে নেওয়া যাক কোন কোন পানীয় পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়-

আপেল সাইডার ভিনিগার : এটি মূলত একটি ক্ষারীয় পানীয়। যা রক্তে শর্করার হার নিয়ন্ত্রণে সহায়তা করে। এই আপেল সাইডার ভিনিগার জলের সাথে মিশিয়ে খেলে হাইরয়েডের সমস্যা দূর করতে সাহায্য করে।
আরও পড়ুন বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু আমের সন্দেশ
সবুজ শরবত : প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে সবুজ শাক সবজিতে। যা প্রদাহ কমাতে সাহায্য করে। আমলকি, পুদিনা ও ধনেপাতা মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। এটি থাইরয়েডের সমস্যাকে নিয়ন্ত্রিত রাখে।

বাসন্তী দুধ : বাসন্তী দুধ বা হলুদ মেশানো দুধ। যা থাইরয়েডের সমস্যা উপশমে দারুণ কার্যকরী। শুধু থাইরয়েড নয়, দেহের একাধিক সমস্যা দূর করতে সহায়তা করে এই বাসন্তী দুধ। তাই সুস্থ থাকতে নিয়মিত এই দুধ পান করুন।
লাল শরবত : মূলত বিটের রস দিয়ে তৈরী হয় এই লাল শরবত। ফাইটোনিউট্রিউয়েন্টস থাকে এতে প্রচুর পরিমাণে। এছাড়াও রয়েছে লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট যা মূলত থাইরয়েডের সমস্যাকে দূরীভূত করতে সাহায্য করে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?