Home » ভিআই ইউজারদের জন্য দুঃসংবাদ!

ভিআই ইউজারদের জন্য দুঃসংবাদ!

সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : যত দিন যাচ্ছে,ততই ভারতীয় টেলিকম কোম্পানি গুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েই চলেছে। এমনকী এর বৈধতা কমে যাচ্ছে। তারই মধ্যে এবার ভিআই ইউজারদের জন্য অত্যন্ত খারাপ খবর। ভোডাফোন আইডিয়া-র ৯৯ টাকা এবং ১২৮ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা কমানো হয়েছে। এই দুটি রিচার্জ প্ল্যান ছিল অনেকটাই জনপ্রিয়। এবার এর মেয়াদ বা বৈধতা অনেকটাই কমিয়ে নেওয়া হয়েছে। সংস্থার আয় বাড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

আসুন দেখে নেওয়া যাক এই প্ল্যান ২ টির মধ্যে কি কি পরিবর্তন হয়েছে? কি কি সুবিধা দেওয়া হয়েছে?

৯৯ টাকার প্ল্যান

প্রথমে এই প্ল্যানে আমাদের ২৮ দিনের বৈধতা দেওয়া হত। যা এখন কমিয়ে ১৫ দিন করা হয়েছে। অর্থাৎ, হিসাব অনুযায়ী একদিনের প্ল্যান বাবদ খরচা আগে ছিল ৩.৫৩ টাকা যা বেড়ে একজন দাড়িয়েছে ৬.৬ টাকা। তাছাড়া এই প্ল্যানের বাকি সুবিধাগুলির কোন পরিবর্তন করা হয়নি। থাকছে ২০০ এম বি  ডেটা, টকটাইম ও আগের মত আছে। দেওয়া হয় না কোন এস এম এস পরিষেবা।

১২৮ টাকার প্ল্যান

এই প্ল্যানটিতেও আনা হয়েছে পরিবর্তন। এই প্ল্যানের ২৮ দিনের বৈধতা কমিয়ে এটির বৈধতা নির্ধারণ করা হয়েছে ১৮ দিন। যা আগের থেকে অনেকটাই কম। এই  প্ল্যানের আগে দৈনিক খরচা ছিল ৪.৫৭ টাকা যা এখন বেড়ে দাঁড়ালো ৭.১১ টাকা। বাকি সুবিধাগুলি যদিও আগের মতোই আছে। রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নাইট মিনিটের সুবিধা থাকছে। ১০ স্থানীয় অন-নেট লাইট মিনিট +  সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক কল ২.৫ পার সেকেন্ডে পাবেন।

আরও পড়ুন   প্রতারণা চক্রের কবলে সর্বস্বান্ত ভারতীয় ফুটবলের বাবলু দা

সংস্থার তরফে জানা গিয়েছে, শুধুমাত্র এই দুটি প্ল্যানের ওপরেই এধরনের পরিবর্তন আনা হয়েছে। আর এটি এখনও পর্যন্ত মুম্বাইতে কার্যকরী করা হয়েছে। বাকি রাজ্যেও কি এই পরিবর্তন আসবে? এই নিয়ে চিন্তায় সমস্ত ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীরা।

About Post Author