Home » ড্যাম নামের ভয়ঙ্কর ম্যালওয়্যার হানার সন্ধান পেল কেন্দ্রের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম

ড্যাম নামের ভয়ঙ্কর ম্যালওয়্যার হানার সন্ধান পেল কেন্দ্রের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম

সময় কলকাতা ডেস্ক, ২৯ মে : অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা। নিমেষের মধ্যে ফাঁস হতে পারে আপনার ব্যাক্তিগত নথি। একটি নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে কেন্দ্রের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সি ই আরটি-ইন। ইতিমধ্যেই, তারা এটি নিয়ে সতর্কতা জারি করেছে। যেকোন ইউজারের ভিডিও কল, কন্ট্যাক্ট, কল রেকর্ড, এমনকী ক্যামেরা পর্যন্ত হ্যাক করতে পারে এই ম্যালওয়্যারটি। আরও সবথেকে বিপদজ্জনক দিক হল এটি অ্যান্টিভাইরাল প্রোগ্রামগুলিকে বাইপাস করতে সক্ষম।

সি ই আরটি-ইন এর রিপোর্ট অনুযায়ী, এই ম্যালওয়্যারটি কোন থার্ডপার্টি ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে আপনার মোবাইলে। মোবাইলের মধ্যে থাকা যেকোন সিকিউরিটি সেটিং গুলিকে এটি বাইপাস করতে পারছে। তাই কোন সতর্কতা ছাড়াই এটি আপনার ফোনে ছড়িয়ে পড়ছে এবং হ্যাকাররা সহজে আপনার ফোনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে। এর ফলে ব্যাংক জালিয়াতিও পর্যন্ত করা হচ্ছে বলে শোনা গিয়েছে।
গোপনীয় বিষয় হস্তক্ষেপ করে সমস্ত নথি হ্যাকারদের কাছে পৌঁছে দেওয়াই এই ম্যালওয়্যারটির কাজ। কল রেকর্ড থেকে শুরু করে, কন্ট্যাক্টের অ্যাক্সেস নেওয়া, কল হিস্টোরি অ্যাক্সেস, স্ক্রীন শট নেওয়া, এমনকি ক্যামেরা নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রয়েছে এটির। যা মানুষকে সহজেই বিপদে ফেলতে পারে।

আরও পড়ুন   মুদ্রা কথা বলে: ভারতীয় মুদ্রার ইতিহাস (পর্ব-২)


এর থেকে বাঁচার উপায় কি?
১) কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
২) নিরাপত্তা যাচাই ছাড়া কোন অপরিচিত অ্যাপ নিজের ফোনে ইনস্টল করবেন না।
৩) অযাচিত ইমেলের মাধ্যমে আসা লিংক গুলিকে এড়িয়ে যান।
৪) ব্যাংক থেকে আসা এসএমএস গুলি ভালো করে চেক করুন।

About Post Author