সময় কলকাতা ডেস্ক,৩০ মেঃ নিয়োগ দুর্নীতির ‘কিংপিন’ পার্থই। সোমবার আদালতে বিস্ফোরক দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আইনজীবী। নিয়োগ দুর্নীতি কাণ্ডের দায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই ঠেলে দেন অর্পিতা মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসতেই কম জলঘোলা হচ্ছে না। এসবের মাঝেই জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ফের কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে কলকাতার আলিপুর আদালতে পেশ করা হল নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত আরও ছয়জনকেও।
আরও পড়ুন ‘স্বাধীনতার তখন আর এখন’,পার্থক্য দেখিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

যদিও, এদিন পার্থকে অর্পিতা প্রসঙ্গে প্রশ্ন করা হলেও মুখ খোলেননি পার্থ। এর আগে বারবারই আদালতে এই সাতজনের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও বিচারক সেই জামিনের আবেদন খারিজ করে দেন। সূত্র মারফত খবর, এদিন ফের এদের আইনজীবীদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হবে। এদিকে, সিবিআই এর আইনজীবীর পক্ষ থেকে এদের বিরুদ্ধে নতুন নতুন তথ্য প্রমাণ পেশ করে জামিনের আবেদন খারিজ করার আবেদন করে আবারো জেল হেফাজতের আবেদন জানানো হবে আদালতে। বিচারক পরবর্তী কি নির্দেশ দেন নজর থাকবে সেই দিকে।

আরও পড়ুন অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, শান্তি ফেরাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দারস্থ কংগ্রেস
অন্যদিকে,নিয়োগ দুর্নীতি তদন্তে এবার কালীঘাটের কাকুকে ইডির তলব। তলব পেয়েই মঙ্গলবার সকালে ইডি দফতরে পৌঁছন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। ইতিমধ্যে ইডির তরফ থেকেও তার বাড়িতে তল্লাশি করা হয়েছে। ইডি সূত্রে খবর, তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পাওয়া গেছে, বাজেয়াপ্ত করা হয় মোবাইলও। এরপরই ইডির তরফ থেকে নোটিস পাঠানো হয় তাকে। সূত্রের খবর, বেশ কয়েকটি ব্যবসার মালিকানায় তার নাম রয়েছে, এই ব্যবসায় নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ