Home » রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

সময় কলকাতা ডেস্ক,২ জুনঃ কল্যাণী, বর্ধমান, যাদবপুর,কাজি নজরুল সহ রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়োগের বিষয়টি নাকি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর টুইট থেকেই স্পষ্ট, রাজ্যপালের সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করছে রাজ্য। রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই করেছেন বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে তিনি বলেন, ‘এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। বেআইনি ভাবে নবনিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মান অনুরোধ থাকবে যে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।’

সূত্রের খবর, বুধবার রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। বৈঠকে একাধিক অভিজ্ঞ অধ্যাপককে ডাকা হয়েছিল সেখানে। তাঁরা উপাচার্য হতে চান কি না, তা জানতে চাওয়া হয়েছিল অধ্যাপকদের কাছে। এরপর বৃহস্পতিবারই ১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। স্বাভাবিকভাবেই, রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত যে আরও একধাপ এগিয়ে গেল, তা বলাই যায়। উল্লেখ্য, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ ১০ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যায় সম্প্রতি। সেই সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে এদিন। ইতিমধ্যেই উপাচার্য হিসাবে যোগ দিয়েছেন বেশ কয়েকজন নবনিযুক্ত। অনেকে আবার যোগ দেবেন কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সব মিলিয়ে শিক্ষার সার্বিক ক্ষতি হবে বলেই মত শিক্ষাবিদদের।

আরও পড়ুন    মণিপুরের অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে সরিয়ে দেওয়া হল মণিপুর পুলিশের ডিজিকে

উল্লেখ্য,বর্তমানে রাজ্যের নির্বাচন কমিশনের কোনও কমিশনার নেই। এ প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, ‘সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ যার পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ‘আগের কোনও রাজ্যপালের সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি। আশা রাখি দ্রুত শুভবুদ্ধির উদয় হবে।’ সেই সংঘাতের রেশ জারি থাকার মাঝেই এবার রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত সামনে চলে এল।

About Post Author