সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : আজ আমরা চিকেন মরিচ মেনুর কথা জেনে নেব।চিকেন মরিচ নিয়ে আলোচনা করার আগে কয়েকটি কথা বলা দরকার। অনেক পরিবারে সপ্তাহে ২ দিন অন্তত মাংস হয়। বেশিরভাগ সবাই চিকেনটাই বেশি পছন্দ করে থাকে। অনেক সময় চিকেনের একই পদ সব সময় খেতে ভালো লাগে না। মুখের স্বাদ বদলানোর জন্য কোন কোন সময় নতুন কিছু করে খেতে ইচ্ছা করে। তবে কি খাওয়া যায় তা নিয়ে অনেক সময় মাথা ব্যাথা হয়। কিন্তু, আজ একটি সহজ এবং সুস্বাদু চিকেনের রেসিপি শিখব যেটি নতুন স্বাদ আনবে আপনার মুখে। যা খেয়েও তৃপ্তি পাবেন। আর খাওয়ার শেষে আঙ্গুল চেটে খেতে আপনি বাধ্য থাকবেন। আজ শিখব আমরা ‘চিকেন মরিচ’।

উপকরণ :চিকেন মরিচ বানাতে লাগবে এক কেজি চিকেন, ধনে পাতা ৩ আঁটি, অল্প পরিমাণ পুদিনা পাতা, নুন-পরিমাণ মত, রসুন বাটা-হাফ চা চামচ, কাঁচা লঙ্কা, টক দই ১৫০ গ্রাম, পেয়াঁজ বাটা, পোস্ত বাটা বড় চামচের ৩ চামচ, পাতি লেবুর রস সামান্য পরিমাণে।

প্রণালী :প্রথমে আমাদের পুদিনা ও ধনে পাতাকে ভালো করে বেটে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে পেয়াঁজ গুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না সোনালী রঙের হয়ে আসছে ততক্ষন অব্দি ভালো করে ভাজতে হবে। এরপর এটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা ও রসুন বাটা মিশিয়ে নিতে হবে। তারপর এই ভাজা পেঁয়াজ ও আদা রসুন বাটার মধ্যে মাংসগুলি দিয়ে ভালো করে নাড়ুন। হালকা আঁচে কষতে থাকুন। তারপর পরিমাণ মত নুন দিয়ে দই ও পোস্ত বাটা দিয়ে দিন। একটু রান্না হয়ে এলে এর মধ্যে পুদিনা ও ধনে পাতা বাটা দিয়ে ওপর থেকে কোন পাত্র ঢেকে রেখে রান্না করতে দিন। লক্ষ্য রাখতে হবে, ওভেনের আঁচ যেন এই সময় একদম অল্প থাকে। পুরোটা ভালো করে মিশে গেলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিন। আবার কোন পাত্র ওপর থেকে ঢাকা দিয়ে রেখে রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন করুন আপনার চিকেন মরিচ ।
আরও পড়ুন : জমিয়ে খান গন্ধরাজ মুরগি পাতুরি,রইল রেসিপি


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার