Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৯ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৫২ – ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছ ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে।
১৯১৫ – আমেরিকান গিটারিস্ট ‘লিস পল’ জন্মগ্রহণ করেন। তিনি ইলেক্ট্রিক গিটারের বর্তমান রূপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯২৪ – বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে জনপ্রিয় সংস্কারবাদী আলেঙ্গান্দার নিহত এবং তার সরকার উৎখাত।
১৯৫৬ – আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন    কালিয়াগঞ্জের সিট থেকে দময়ন্তীকে সরাল হাইকোর্ট

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৮১ – জর্জ স্টিফেনসন, বৃটিশ প্রকৌশলী ও লোকোমোটিভ আবিষ্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৩৬ – ইংল্যান্ডের প্রথম নারী মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন এদিন জন্মান।
১৯৩১ – একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক নন্দিনী শতপতির জন্মদিন আজ।
১৯৪৯ – অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা এবং সামাজিক কর্মী কিরণ বেদি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬৩ – জনি ডেপ, মার্কিন অভিনতা, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার এদিন জন্মান।
১৯৮৫ – সোনম কাপুর, ভারতীয় অভিনেত্রীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৩৪ – উইলিয়াম কেরী, বৃটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক ও বাংলা গদ্যরীতির প্রবর্তক আজকের দিনে প্রয়াত হন।
১৮৭০ – চার্লস ডিকেন্স, ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক এদিন প্রয়াত হন।
১৯০০ – ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডার প্রয়াণ দিবস আজ।
১৯৬৮ – বঙ্কিমচন্দ্র সেন, বাঙালি সাংবাদিক ও দেশ (পত্রিকা)র সম্পাদক এদিন প্রয়াত হন।
২০১১ – মকবুল ফিদা হুসেন, ভারতের জনপ্রিয় চিত্রশিল্পী আজকের দিনে প্রয়াত হপ্ন।
২০১২ – ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচীর প্রয়াণ দিবস আজ।
২০১৫ – হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার এদিন প্রয়াত হন।

About Post Author