সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘ বিপর্যয় ‘।ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ‘ বিপর্যয় ‘।আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী বর্তমানে পূর্ব ও মধ্য আরব সাগরে ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, বিপর্যয় ঘূর্ণিঝড়-এর সেন্টার আরব সাগরে তৈরি হচ্ছে। এখানে পোরবন্দরের দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে থাকলেও ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে বিপর্যয়’।আবহাওয়া দপ্তরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বিপর্যয় ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তায় জানিয়েছেন ১৫ জুনে সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করতে পারে ‘ বিপর্যয় ‘। ১৫ জুন ‘বিপর্যয়ের’ গতিবেগ ১২৫ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা যাচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আরব সাগরের উপকূলবর্তী সমস্ত এলাকাতে সর্তকবার্তা জারি করা হয়েছে। জানা গিয়েছিল, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে পাকিস্তানের করাচিতে। আই এম ডির প্রাপ্ত তথ্য মারফত শোনা যাচ্ছে, এই ঘূর্ণিঝড় আরব সাগর থেকে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে। আগামী ১৫ই জুনের মধ্যে এটি পাকিস্তানসহ গুজরাটের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে। গুজরাটের কচ্ছ এবং পাকিস্তানের করাচি প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে।
মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় অবস্থান করেছে মুম্বই থেকে পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ৬০০ কিলোমিটার দূরে। পোরবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ৮৩০ কিলোমিটার দূরে অবস্থান করেছে করাচি থেকে দক্ষিণে। এটি গুজরাট লাগোয়া মান্ডবিতে সর্বাধিক প্রভাব ফেলবে।

আগামী ১৪ ও ১৫ জুন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থানের দক্ষিণ ও পশ্চিমভাগে। এছাড়াও যোধপুর ও উদয়পুরেও প্রবল বৃষ্টিপাত হতে পারে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া সহ উপকূলীয় অঞ্চলগুলিতে শনিবারই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝোড়ো হওয়ার গতিবেগ পৌঁছতে পারে ১৫৫-১৬৫ কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ কত কিলোমিটার বেগে এই বিপর্যয় আছড়ে পড়বে তা এখনও খোলসা করে জানায়নি আই এম ডির দফতর।ঘূর্ণিঝড়ের জেরে ক্রমশ উত্তাল সমুদ্র তাই ১৪ই জুন অবধি ভালসাদের তিথাল সমুদ্র সৈকত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। আগামী ৫ দিন সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র সৈকতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও কেরলে বর্ষা প্রবেশ করলেও এখনও পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষা পৌঁছয়নি। কেরালা, কর্ণাটক, লাক্ষাদ্বীপেও সাইক্লোন নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফ থেকে।।
আরও পড়ুন :“সাদা ইঁদুর” বলে ‘রাম’ রণবীরকে কটাক্ষ কঙ্গনার


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে