সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : রণবীর হলেন সাদা ইঁদুর, এমনটাই মনে করছেন কঙ্গনা রানাউত।বলিউডের সিলভার স্ক্রীনে ‘আদিপুরুষ’ এর মাঝেই এবার আগমন নতুন রামায়ণের । পরিচালক নীতিশ তিওয়ারির এই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে এমনটাই এখনও পর্যন্ত জানা গিয়েছে। আর এই খবর সামনে আসতেই বিতর্কের ঝড় তুললেন কঙ্গনা রানাউত।এর আগে বহুবার বলিউডের খান ও কাপুর পরিবারদের নিয়ে তিনি ছেড়ে কথা বলেননি। বরাবর বিতর্কে থাকেন কঙ্গনা। আর এবার রামের ভূমিকায় রণবীরের নাম উঠে আসতেই ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকি রণবীর কাপুরকে ‘সাদা ইঁদুর’ বলেও আক্রমণ করেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটা লম্বা পোস্ট করেন কঙ্গনা। তিনি লিখেছেন, ‘শুনছি নাকি বলিউডে নতুন রামায়ণ হতে চলেছে। যেখানে একজন রোগা সাদা ইঁদুর অভিনয় করার জন্য চেয়ে আছেন। এবার তাঁকে তো এই চরিত্রে অভিনয় করার আগে রোদে ভালো করে পুড়ে ট্যান হতে হবে। তাঁর আবার পি আর দের দিয়ে নোংরা কাজ করানোর অভ্যেস আছে। তাছাড়াও একাধিক নারীসঙ্গ, নেশাতে আসক্ত তিনি। এর আগে আবার তিনি ভগবান শিবের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। অবশ্য সেই ছবিটা কেও দেখেই নি। এবার আবার রাম হওয়ার শখ হয়েছে।’ শুধু এখানেই থেমে না থেকে তিনি দক্ষিণী সুপারস্টার যশকে রাবণের চরিত্রে অভিনয় করানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য ছবির নির্মাতাদের বিঁধলেন তিনি। যশকে রামের ভূমিকায় ভালো মানাবে,ব্যঙ্গ কঙ্গনার । ‘যশ এর যা গায়ের রং আর চেহারা তা একদম মিলে যায় বাল্মীকির রামায়ণের রামের সাথে।,” কঙ্গনা কিছুই বলতে ছাড়ছেন না!
আরও পড়ুন : সিনেমার টিকিটের দামে বড়সড় পরিবর্তন!


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে