Home » ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন,অথচ ডাবের জল খাচ্ছেন! অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন,অথচ ডাবের জল খাচ্ছেন! অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

সময় কলকাতা ডেস্ক,১৫ জুন: ডাবের জল অত্যন্ত একটি উপকারী পানীয়। অনেকেই ডাবের জল খেতে পছন্দ করেন। বিশেষ করে গরমকালে এই ডাবের জল খুবই জনপ্রিয়। রাস্তা ঘাটে একটু খুঁজলেই সহজেই পাওয়া যায় এই ডাবের জল। অনেকের বাড়িতেই গাছ থাকে, সেখান থেকেও অনেকে খেয়ে থাকেন।
কিন্তু অনেক ডায়াবেটিসের সমস্যায় একটি বিষয় নিয়ে সব সময় চিন্তায় থাকতে হয়। ডাবের জল পান করা কি ডায়াবেটিসের সমস্যায় বিপদ ডেকে আনবে ? ডাবের জল খেলে কি রক্তের শর্করার পরিমাণ বাড়তে পারে? এই বিষয়ে চিকিৎসকরা বলছেন ডাবের জল যে কেও খেতে পারেন। ডায়াবেটিসের সমস্যায়  খুব উপকারী এটি।


ডাবের জলের উপকারিতা

১) ডাবের জলে গ্লাইসেমিক ইনডেক্স এর মাত্রা কম থাকে।ফলে এটি ডায়াবেটিস রোগীরা খেতেই পারেন। এটি রক্তে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
২) ডাবের জলে উপস্থিত ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামের মত পদার্থ রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।

আরও পড়ুন   সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে ফিশ ফিঙ্গার

৩) যাদের হজমের সমস্যা আছে তাদের পক্ষে রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা সহজ নয়। তাই এ ক্ষেত্রে ডাবের জল খুবই উপকারী কারণ এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন   চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভরসা রাখুন পেঁয়াজের রসে

৪) ডাবের জলে ক্যালোরি খুব কম পরিমাণে থাকে। তাছাড়া এটি বায়োএনজাইমে সমৃদ্ধ, তাই যারা ওজন বৃদ্ধি সমস্যায় আছেন তারা এটি নিয়মিত পান করতে পারেন। এই গুলি আপনার ওজন বৃদ্ধি জনিত সমস্যা থেকে আপনাকে রেহাই দেবে।

About Post Author