Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৫৭৬ – হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন।
১৬৩১ – মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী এর মৃত্যু। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করান ।
১৭৫৬ – নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।
১৮৮৫ – নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়।
১৯০৫ – লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।
১৯২৫ – জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৯ – কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে।

আরও পড়ুন   জোড়া সেঞ্চুরি করলেন শান্ত ,আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৬৩১ – গওহর আরা বেগম, মোগল রাজকন্যা এবং সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের চৌদ্দতম এবং সর্বকনিষ্ঠ সন্তান আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৪ – অধ্যাপক অম্লান দত্ত, প্রখ্যাত অর্থনীতিবিদ চিন্তাবিদ এদিন জন্মান।
১৯৩০ -অনুপ কুমার, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতার জন্মদিন আজ।
১৯৭৩ – লিয়েন্ডার পেজ, ভারতীয় টেনিস খেলোয়াড় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮১ – অমৃতা রাও, একজন মডেল এবং হিন্দী চলচ্চিত্রের নায়িকার জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৬৩১ – মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী আজকের দিনে প্রয়াত হন।
১৬৭৪ – জীজা বাঈ, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মাতা এদিন প্রয়াত হন।
১৮৫৮ – লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ-এর প্রয়াণ দিবস আজ।
১৯২৮ – সমাজসেবক, সংস্কারক, সাংবাদিক, কবি ও প্রাবল্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস আজকের দিনে প্রয়াত হন।
১৯৩২ – স্বাধীনতা সংগ্রামী অনিলকুমার দাস-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৬ – হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক এদিন প্রয়াত হন।

About Post Author