Home » জোড়া সেঞ্চুরি করলেন শান্ত ,আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

জোড়া সেঞ্চুরি করলেন শান্ত ,আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

সময় কলকাতা ডেস্ক,১৬ জুন : আফগানিস্তানের বিরুদ্ধে জয় কার্যত সময়ের অপেক্ষা বাংলাদেশের।প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন নজমুল হোসেন শান্ত।  শান্ত বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি উভয় ইনিংসে শতরান করার গৌরব অর্জন করলেন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন মোমিনুল হকও। রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শান্ত, মোমিনুল, লিটনদের সৌজন্যে তৃতীয় দিনে রীতিমত আগ্রাসী ব্যাট করে আফগানিস্তানের সামনে জয়ের বিরাট টার্গেট রাখল বাংলাদেশ। ৬৬২ রানের জয়ের লক্ষ্য নিয়ে দিনের শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৫।

আরও পড়ুন :উত্তাল ঝড়খালি ও বাসন্তী,আক্রান্ত বিজেপি প্রার্থীদের বাড়ি ঘুরে পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত

তৃতীয় দিনে আফগানিস্তানের বোলারদের ওপরে রোলার চালিয়ে দেয় বাংলাদেশের ব্যাটাররা।দুই শতরানকারী ব্যাটার সমান মাত্রায় নির্দয় ছিলেন। এরই মাঝে একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন শান্ত।প্রথম ইনিংসে ১৪৬ রান করার পরে দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১২৪। মোমিনুল করেন অপরাজিত ১২১। ৬৬ রানে অপরাজিত থেকে যান লিটন। ৮০ ওভার খেলে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে বাংলাদেশ

আরও পড়ুন :দুই তারকায় মোহভঙ্গ সবুজ মেরুনের, একাধিক জাতীয় দলের ডিফেন্ডার লাল হলুদ শিবিরে

৬৬২ রান করলে জিতবে এরকম পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ১১ ওভার খেলেই দুই ওপেনারকে খুইয়ে চাপে আফগানিস্তান। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও শান্ত ও অন্য বাংলাদেশি ক্রিকেটারদের পরাক্রমে ঢাকার শের বাংলা ন্যাশানাল স্টেডিয়ামে বাংলাদেশের কাছে আফগানিস্তানের পরাজয় কার্যত সময়ের অপেক্ষা।।

আরও পড়ুন : বিরাটকে নিয়ে ফের বিস্ফোরক নবীন, প্রকাশ্যে বিতর্কিত সেই ম্যাচের কথোপকথন

 

About Post Author