সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : জাম অত্যন্ত উপকারী একটি ফল। বিশেষত গরমকালে প্রচুর পরিমাণে এই ফল পাওয়া যায়। আর এই গরমকালে বাজার জুড়ে ছেয়ে থাকে আম, জাম, কাঁঠালের মতো ফল। এই ফলে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যালশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। জাম খেলে হৃদরোগ থেকে হিমোগ্লোবিন সব সমস্যা থেকেই রেহাই পাওয়া যায়। এমনকী ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। চিকিৎসকেরা এই ফল খাওয়ার পরামর্শ দেয়। ভিটামিন সি, বি৬ সমৃদ্ধ পুষ্টিগুণে ভরপুর এই জামের স্বাদও অনেকের পছন্দের। হৃদরোগ থেকে হিমোগ্লোবিন ছারাও জাম শরীরের কী-কী উপকারে লাগে তা জেনে নেওয়া যাক-

আরও পড়ুন এই গরমে ত্বকের যত্নে দারুণ কাজ করবে টমেটোর ফেসপ্যাক
চোখ ও ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে : কালো জাম চোখ ও স্বাস্থ্যের পক্ষে উপকারী। কালো জাম অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ। যা ত্বকের ক্ষেত্রে দারুন কার্যকরী। এই গরমে সানবার্ন ও ট্যানের সমস্যা সহ ত্বকের একাধিক সমস্যা যেমন ত্বকের জ্বালাপোড়া, লালচে ভাব ইত্যাদি সারিয়ে তুলতে সাহায্য করে এই ফল। এছাড়াও চোখের জন্য দারুন উপকারী এই কালো জাম।
রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে : এই ফলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফেক্টিভ এবং অ্যান্টি-ম্যালেরিয়া। এছাড়াও মিনারেলস, ভিটামিনে সমৃদ্ধ এই জাম যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান উপস্থিত রয়েছে। যা শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে।

হিমোগ্লোবিনের ভারসাম্যতা বজায় রাখে : কালো জামে রয়েছে ভিটামিন সি। যা হিমোগ্লোবিনের কাউন্ট বৃদ্ধিতে সাহায্য করে। রক্ত পরিশ্রুত করার ক্ষেত্রে সহায়তা করে। এছাড়াও অঙ্গ-প্রত্যঙ্গে রক্ত সঞ্চালনে সাহায্য করে এই ফল।
হৃদযন্ত্রকে সুস্থ রাখে : কালো জামে রয়েছে পটাশিয়াম। তাই এই ফল হার্টের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী। পাশাপাশি ধমনীর কাজ করার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এই ফলটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপকরণ বর্তমান। যা রক্তচাপকে সুস্থিত রাখতে সহায়তা করে।
আরও পড়ুন সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

হজম শক্তি বাড়িয়ে তোলে : ভিটামিন এ এবং সি দ্বারা সমৃদ্ধ এই ফল হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এই দুটি ভিটামিন বডি ডিটক্সিফিকেশনে ভালো ভাবে সাহায্য করে। এছাড়াও বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো সমস্যাকে দূরীভূত করতে দারুনভাবে সাহায্য করে এই জাম।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু