Home » অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট জমজমাট

অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট জমজমাট

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১৯ জুন : রীতিমত জমে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট।সোমবার চতুর্থ দিন, খেলা শুরুর আগে রয়েছে উত্তেজনা। অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে এজবাস্টন ইঙ্গিত রাখছে পাঁচ টেস্টের খেতাবি লড়াই হবে সেয়ানে সেয়ানে। তৃতীয় দিনের শেষে মাত্র ৩৫ রান এগিয়ে রয়েছে ইংল্যান্ড এবং ইতিমধ্যেই তারা দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট খুইয়েছে।

আরও পড়ুন :আফগানদের নাস্তানাবুদ করে ৫৪৬ রানে জয় বাংলাদেশের

দ্বিতীয় দিনে এক সময় ইংল্যান্ড চালকের আসনে আছে মনে হলেও ওসমান খোয়াজা,ট্রাভিস হেড এবং আলেক্স ক্যারির ব্যাটিংয়ের সৌজন্যে লড়াইয়ে ফিরে আসে অস্ট্রেলিয়া।তৃতীয় দিনটি ছিল অস্ট্রেলিয়ার ।ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৯৩ রানের প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দ্রুত তিনটি উইকেট হারায়। এরপরে খোয়াজার সঙ্গে হাল ধরে হেড, ক্যারি ৩৮৬ রান পর্যন্ত টেনে নিয়ে যান দলের রান।খোয়াজা করেন ১৪১ রান। ব্রড এবং রবিনসন তিনটি করে উইকেট পান। একটি উইকেট নেন প্রবীণ অ্যান্ডারসন।দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দলের দুই ওপেনার দেখে শুনে শুরু করলেও মাত্র তিন বলের ব্যবধানে তাঁদের প্যাভেলিয়নে ফেরান কামিন্স ও বোল্যন্ড। দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৮। তৃতীয় দিনের শেষে অপরাজিত থেকে যান জো রুট যিনি প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে শতরান করেছিলেন। অ্যাসেজ সিরিজের এজবাস্টনে প্রথম টেস্টের চতুর্থ দিন দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, অ্যাসেজ সিরিজ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা গৌরবের লড়াই এবং অ্যাসেজ সিরিজে সমানে সমানে টক্কর হয়ে এসছে বরাবর। যেখানে ৩৪ টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া, সেখানে ইংল্যান্ডের জয় ৩২টি সিরিজে। এখন পর্যন্ত দু দলের মধ্যে ৩৪০ টি টেস্ট ম্যাচ হয়েছে যার মধ্যে অস্ট্রেলিয়ার জয় ১৪০ টি টেস্টে, ইংল্যান্ড জিতেছে ১০৮ টি টেস্টে। এই সিরিজ প্রথম আরম্ভ হয়েছিল ১৮৮২-৮৩ সালে। সেবার জয়ী হয় ইংল্যান্ড। ২-১ ম্যাচের ব্যবধানে তারা অস্ট্রেলিয়াকে হারায়।২০২১-২২ মরশুমে শেষবার অনুষ্ঠিত হয়েছিল অ্যাসেজ সিরিজ। সেবার পাঁচটি টেস্টের সিরিজে ইংল্যান্ডকে পাঁচটি টেস্টের চারটিতে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।অন্য টেস্টটি ড্র হয়েছিল। সম্প্রতি ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে অজিদের মনোবল যে তুঙ্গে তা বলাইবাহুল্য।

আরও পড়ুন :লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ভারত

About Post Author