সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১৯ জুন : বিশ্ব ক্রমতালিকায় ২ ধাপ এগিয়ে থাকা লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ বিজয়ী হল ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত লেবাননকে হারাল ২-০ গোলে। গোলদাতা সুনীল ছেত্রী ও ছাঙতে।
বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ৯৯ নম্বরে থাকা লেবাননের বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপে ফাইনালে নামার আগে ১০১ নম্বরে থাকা ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ ভুবনেশ্বরে একটি সুপার সানডে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর ছেলেরা তাদের কোচের প্রতিশ্রুতি পালন করল আর লেবাননকে ২-০ গোলে হারিয়ে ঘরে তুলল ইন্টারকন্টিনেন্টাল কাপ।ওড়িশার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের
উড়িষ্যার রাজধানীতে ব্লু টাইগারদের সারাক্ষন উৎসাহিত করে গিয়েছেন দর্শকরা।ভারতীয় দল সারা টুর্নামেন্টে একটিও গোল না খেয়ে শিরোপা জিতে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন।

ম্যাচের শুরুতেই একটি পেনাল্টি অবধারিতভাবেই পেতে পারত ভারত। রেফারির বদান্যতায় সে যাত্রা রক্ষা পেয়ে যায় লেবানন। আশিক কুরুনিয়ানকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন লেবাননের ডিফেন্ডার ফারহান । ভারতীয়দের পেনাল্টির আবেদন কর্ণপাত না করে রেফারি গোলকিকের নির্দেশ দেন। তবে প্রথমার্ধে সবমিলিয়ে ভারত আগ্রাসী ফুটবল খেলতে পারে নি। খেলার মধ্যেও ছিল সংহতির অভাব।দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে না হতেই ভারত গোল পায়। পাশাপাশি ভারতের খেলায় আমুল পরিবর্তন হয়।এরপরে একের পর এক আক্রমণ লেবাননের বক্সে তুলে আনেন ভারতীয়রা। প্রথম গোলটির ক্ষেত্রে নিখিল পুজারী আক্রমণ শুরু করেন। এক্ষেত্রে তিনি পাস দিয়েছিলেন ছাংতেকে। ছাংতে ক্রস ধরে গোলের সামনে সুনীল ছেত্রী বল জালে জড়াতে ভুল করেননি। এই গোলটি আন্তর্জাতিক ফুটবলে তার ৮৭ তম গোল। এরপরে আরও তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে ভারত। দ্বিতীয়ার্ধের কুড়ি মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ছাঙতে। গোলের কারিগর ছিলেন সুনীল ছেত্রী ও মহেশ নাওরেম। সুনীল ছেত্রী বাঁ দিকে মহেশের পাস দিলে মহেশের বাঁ পায়ের শট আটকে দেন লেবাননের গোলকিপার সাবেহ আংশিক প্রতিহত করেন। বল সম্পূর্ণ বিপদমুক্ত হয়নি এবং সেই বল ধরেই গোল করে যান ছাঙতে। সুযোগের সদ্ব্যবহার করলে গোল আরও বাড়তে পারত। তবে দ্বিতীয়ার্ধে ছাঙতের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন হিরো অফ দ্যা টুর্নামেন্ট ঘোষিত হন।তিনি একটি টফি ও আড়াই লক্ষ টাকার চেক পান। লেবাননের বিরুদ্ধে টানা দুটি ম্যাচে জয় ফিফা র্যাংকিংয়ে ভারতকে কতটা এগিয়ে দেয় এখন সেটাই দেখার। এও দেখার যে, লেবাননকে হারালেও বিশ্ব ফুটবল ক্রমতালিকায় সামনের দিকের দলগুলির সঙ্গে কতটা প্রতিদ্বন্দ্বিতা আগামী দিনে ভারত গড়ে তোলে। তবে একটি বিষয় প্রমাণিত গোলের জন্য এখনও ভারতের প্রধান ভরসা ৩৮ বছরের সুনীল ছেত্রী।।
.


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের