সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১৯ জুন : দেশের হয়ে ট্রফি জিতে ভিকট্রি ল্যাপের স্বপ্ন বাস্তবে পূর্ণ হল না লুকা মদ্রিচের কারণ কিছুতেই ভাগ্যের চাকা ঘুরছে না ক্রোয়েশিয়ার । চোকার্স তকমা যেন আরও গভীরভাবে জড়িয়ে ধরেছে ক্রোয়েশিয়াকে।রবিবার নেদারল্যান্ডসের রটারডামে নেশনস লিগের ফাইনালে ট্রাইবেকারে হেরে আবার রানার্স হয়েই থামতে হল লুকা মদ্রিচের দলকে।স্পেনের কাছে হেরে আবার স্বপ্নভঙ্গ হল ক্রোয়েশিয়ার ।
রবিবার নির্ধারিত সময়ে ম্যাচের ফল গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়েও কোনও গোল হয়নি। টাইব্রেকারে ৫-৪ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে জেতে স্পেন। ১১ বছর পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিতে আবার কোনও আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলল স্পেন । ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। দীর্ঘ ১১ বছরের ব্যবধানে স্পেন জিতল নেশনস লিগ।২ বছর আগে নেশনস লিগে রানার্স হয়েছিল স্পেন। ফ্রান্সের কাছে ১-২ গোলে হারতে হয়েছিল সেবার। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এবার যোগ্য দল হিসেবেই জিতেছে স্পেন।ফাইনাল ম্যাচে কর্তৃত্ব দিয়ে তারা খেলেছে, গোলের অনেক সুযোগও তৈরি করেছে স্পেন। তারা জয় পেতে পারত নির্ধারিত সময়ের মধ্যেই । কিন্তু একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করে স্পেন। নির্ধারিত সময়ে গোল না পেলেও অধরা থাকে নি নেশনস লিগ

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ফাইনাল গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। পরবর্তী ৩০ মিনিটেও গোল না হওয়ায় শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে গড়ায় ম্যাচ। পেনাল্টি শুট আউট বরাবরের দুঃস্বপ্ন হলেও সাডেন ডেথে গোলরক্ষক উনাই সিমনের নৈপুণ্যে চ্যাম্পিয়ন হয় স্পেন। জয়ে উচ্ছ্বসিত বিশ্বকাপের পরে এনরিকের জায়গায় দায়িত্ব নেওয়া স্পেনের কোচ ফুয়েন্তে। শিরোপা জেতার কৃতিত্বটা খেলোয়ারদের দিয়ে তিনি বলেছেন , ‘ছেলেরা ধীরে ধীরে নিজেদের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছে। জিততে জিততে ওরা অভ্যস্ত হয়ে পড়েছে।” স্পেন জিতল অন্যদিকে লুকা মদ্রিচের দীর্ঘশ্বাস আরও দীর্ঘতর হল। ক্লাব স্তরে এবং ব্যক্তিগতভাবে অসংখ্য পুরস্কার পাওয়া ও সম্মানে ভূষিত হলেও ক্রোয়েশিয়ার হয়ে খেতাব জয় অধরাই থেকে গেল তাঁর।।
আরও পড়ুন : অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট জমজমাট


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার