সময় কলকাতা ডেস্ক,২১জুন: তিন দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালেই দিল্লি থেকে আমেরিকার উদ্দেশে পাড়ি দেয় তাঁর বিমান। তিন দিনের সফরে আমেরিকায় মোদীর ঠাসা কর্মসূচি। আমেরিকা সফরে ভারত তিনশো কোটি ডলার মূল্যের তিরিশটি হামলাকারী ড্রোন কেনার চুক্তি করবে জো বাইডেন প্রশাসনের সঙ্গে। প্রথমে ১৮টি ড্রোন কেনার ব্যাপারে চুক্তি হতে পারে বলে জানা গেছে। ভবিষ্যতে ধাপে ধাপে ধাপে বাড়তে পারে ড্রোনের সংখ্যা। পাশাপাশি, সমুদ্রপথে নজরদারির জন্য তৈরি সি গার্ডিয়ান ড্রোনের মেয়াদ বাড়ানোর জন্য কথাবার্তাও হবে। নিউইয়র্কে জাতিসঙ্ঘে এবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনেও অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঐতিহাসিক সফর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরেই দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। ২১ জুন,অর্থাৎ আজ আমেরিকায় রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তজার্তিক যোগ দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে শুরু হয় মোদীর মার্কিন সফর। যোগ দিবেসে অংশগ্রহণের পর ওয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সেখানে দুই নেতা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন বলেই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন নমো। ঠাসা সূচির মধ্যেও প্রধানমন্ত্রী আমেরিকার শিল্পপতি এবং অন্যান্য স্টকহোল্ডাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যোগ দেবেন আমেরিকায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও।
আরও পড়ুন প্রতি জেলায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সিদ্ধান্ত কমিশনের

সূত্রের খবর, মার্কিন সফরের শেষে দু’দিনের মিশর সফরেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট। সেই সময় মোদিকে মিশর শহরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট। কার্যত সেই কারণেই আগামী ২৪ জুন মিশরের রাজধানী কায়রোতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এই সফরে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন নরেন্দ্র মোদি। এরপর ২৫ জুন অর্থাৎ রবিবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ