সময় কলকাতা ডেস্ক,২৩ জুন : আবার নিরাপত্তারক্ষীর হাতে জঙ্গি নিধনের ঘটনা ।শুক্রবার উত্তর কাশ্মীরের কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) মাচিল সেক্টরের “কালা জঙ্গলে” নিরাপত্তা বাহিনীর হাতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টাকারী চার জঙ্গি নিধনের ঘটনা ঘটেছে ।জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সেনাবাহিনী যৌথভাবে জঙ্গি নিধনের অভিযান চালায়।
“এই দিকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় চার জঙ্গি এনকাউন্টারে নিহত হয়েছে,” জঙ্গি নিধনের প্রসঙ্গে পুলিশ টুইট করেছে।টুইট হ্যান্ডেলে বলা হয়েছে-“একটি যৌথ অভিযানে, সেনাবাহিনী এবং পুলিশ কুপওয়ারার মাচাল সেক্টরের কালা জঙ্গলে চার সন্ত্রাসীকে হত্যা করেছে যারা পাক অধিকৃত জম্মু কাশ্মীর থেকে ভারতের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল।”সাম্প্রতিক সময়ে কুপওয়ারায় এটি চতুর্থ এনকাউন্টার।এর আগে মাচিল সেক্টরের দোবানরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গি নিহত হয়। তারপরে গত ১৬ জুন এলওসি বরাবর জুমাগন্দ বনে পাঁচ জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছিল।
ভারত ও পাকিস্তান ২০২১ সালের ফেব্রুয়ারিতে এলওসি-তে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অনুপ্রবেশ হ্রাস পেয়েছে যা এলওসি-তে অবস্থানরত বাসিন্দাদের আপাতভাবে হলেও স্বস্তি দিয়েছিল।পরবর্তীতে, অনুপ্রবেশ সামান্য বৃদ্ধি পেলেও জম্মুর রাজৌরি এবং পুঞ্চ বাদে বেশিরভাগ এলাকায় জঙ্গি অনুপ্রবেশ ব্যর্থ হয়েছে। পীর পাঞ্জাল পর্বতশ্রেণী যা পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন দক্ষিণ কাশ্মীরকে রাজৌরি এবং পুঞ্চ সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক করে।
তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ্য, ভগবতী নগরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের জম্মু সফরের আগে জঙ্গি হত্যার ঘটনাটি ঘটেছে।তিনি ভারতীয় জনসংঘের মত প্রবক্তা শ্যামা প্রসাদ মুখার্জীকে শ্রদ্ধা জানাবেন ও জম্মু ও শ্রীনগরে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।।
আরও পড়ুন :কাশ্মীরের কূপওয়াড়ায় ৫ বিদেশি জঙ্গি নিহত


More Stories
ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত সিকিমের রিম্বি
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস