সময় কলকাতা ডেস্ক, ২৪ জুন: গ্রীষ্মের দুপুরে ত্বকের জ্বালা ভাব কমাতে অনেকেই ফ্রিজ থেকে বরফ বের করে সঙ্গে সঙ্গে মুখে লাগান, আরাম অনুভব করার জন্য। আবার অনেকে বাইরে বেরোনোর আগেও ত্বকের জ্বালা ভাব যাতে না হয়,এই ধরনের বরফ মুখে ঘষে বাইরে বের হন। কেও কেও ওয়াক্সিং করার পরও ত্বকের জ্বালা ভাব কমাতে বরফ লাগান। আবার অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, পাত্র ভর্তি বরফ জলে সটান মুখ ডুবিয়ে দেন। কিন্তু, প্রশ্ন হল আদৌ কি এইভাবে মুখে সরাসরি বরফের ব্যবহার ভালো না মন্দ ? এই নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে। চিকিৎসকরা জানাচ্ছে এই ধরনের জ্বালা ভাব, ফোলা ভাব, প্রদাহ কমাতে এভাবে বরফের ব্যবহার একদমই শ্রেয় নয়। হতে পারে অনেক সমস্যা।

আরও পড়ুন গরমকালে টক দইয়ের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্মক বিপদ
বরফ জলে সরাসরি মুখ ডুবিয়ে রাখবেন না :
অনেকে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড ফলো করে এই ধরনের কাজ করে থাকেন। সরাসরি বরফ জলে মুখ ডুবিয়ে দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি ত্বকের আরও ক্ষতি করে। এটি ত্বককে আরও বেশি শুষ্ক করে তোলে ফলে ত্বকের অ্যালার্জির প্রবণতা বেড়ে যায়।
বেশি ক্ষণ বরফ রাখা ক্ষতিকর :
অনেকে মেকাপ করার আগে ঘাম কম হওয়ার জন্য মুখে বরফ ঘষেন। কিন্তু, এটি বিপদজনক দীর্ঘ ক্ষণ ধরে ত্বক বরফ লাগালে ত্বকে ভরে যেতে পারে। এর ফলে মুখে মৃত কোষের পরিমাণ বাড়তে থাকে।

আরও পড়ুন কন্যা সন্তান থাকলে এবার কেন্দ্রীয় সরকারের এই স্কিম দেবে বছর বছর টাকা
আইস বার্ন :
দীর্ঘক্ষণ ত্বকে বরফ লাগালে ত্বকের ক্ষতি হতে পারে। বরফের ঠান্ডায় ত্বকের কোষ জমে ক্রিস্টালে পরিণত হয়।যা ত্বকের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। তাছাড়া ত্বকে অক্সিজেনের সরবরাহ কমে যায়। সেই ত্বক টিস্যু ‘আইস বার্ন’ এর ফলে নষ্ট হয়ে যায়।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে