Home » গরমকালে টক দইয়ের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্মক বিপদ

গরমকালে টক দইয়ের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্মক বিপদ

সময় কলকাতা ডেস্ক,২৪ জুনঃ গরমকালে দই খেলে শুধু যে শরীর ঠান্ডাই থাকে তাই নয়,এর পাশাপাশি খাবারও হজম হয়। রোজ এক বাটি টকদই খেলে শরীর ডিটক্স হয়ে যায়। টকদই এ রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন বি -২, ভিটামিন বি -১২, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। তবে জানেন কি এমন ৫টি খাবার রয়েছে, যা টক দইয়ের সঙ্গে খাওয়া উচিত নয়। কারণ, টক দইয়ের সঙ্গে এই খাবারগুলি খেলে শরীরে টক্সিন সৃষ্টি হয়। যার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই দুর্বল হয়ে পড়ে। দেখে নিন কোন কোন খাবার টক দইয়ের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়।

মাছ ও টক দই
দইয়ের ও মাছ এই দুটি খাবার একসঙ্গে খেলে শরীরে নানান রোগ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, মাছ ও দই দুটোই প্রোটিন সমৃদ্ধ খাবার। তাই একসঙ্গে না খাওয়াই শ্রেয়। যদিও অনেকেই আছেন একসঙ্গে দই এবং মাছ খেয়ে নেন। এক্ষেত্রে বদহজম-সহ পেটর নানা সমস্যা তৈরি হতে পারে।
টক দই ও পেঁয়াজ
গরমের সময় রায়তা খেতে পছন্দ করেন প্রায় সকলেই। তবে বিশেষজ্ঞদের মতে, দুধ ও পেঁয়াজ এক সঙ্গে যদি খান তাহলে অ্যাসিডিটির সমস্যায় পড়তে পারেন। কারণ, টকদই এমনিতেই ঠান্ডা খাবার। আর পেঁয়াজ শরীরে তাপ উৎপাদন করে। তাই এই দুই খাবার একসঙ্গে খেলে বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। ঠান্ডা এবং গরমের মিশ্রণে ত্বকেরও সমস্যা দেখা দিতে পারে। তাই এই খাবার না খাওয়াই শ্রেয়।


আম ও টক দই
আমের সঙ্গে দই কখনই খাবেন না। এই খাবার একসঙ্গে খেলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। যদিও গরমকালে আমের সঙ্গে দই খেতে বেশ ভালো লাগে। তবে আম এবং দই খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয়। আসলে এই খাবার দুটি একে অপরের থেকে ভিন্ন।

আরও পড়ুন   সকাল থেকেই আকাশ মেঘলা, সপ্তাহান্তে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা


ভাজাভুজি খাবারের সঙ্গে টক দই
অনেকে আলুর পরোটার সঙ্গে টকদই খান। তবে জানেন কি এর ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। টক দইয়ের সঙ্গে তেল-ভাজা পোড়া খাবাক হজমশক্তি আরও কমিয়ে দেয়। আপনার পেট ফুলে যেতে পারে। ক্লান্ত অনুভব হয়ে ওঠে সহজেই।

About Post Author