Home » সাবধান! ওজন বাড়িয়ে দিতে পারে এই ৫ টি ফল

সাবধান! ওজন বাড়িয়ে দিতে পারে এই ৫ টি ফল

সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ ফলের মতো স্বাস্থ্যকর খাবার বোধহয় খুব কমই আছে। নিয়মিত ফল খাওয়ার অভ্যাস শরীর সুস্থ রাখতে সাহায্য করে। পুষ্টিবিদরা অনেক সময়ে ওজন কমাতে ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু জানেন কি সব ধরনের ফল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে না। এমন কয়েকটি ফল আছে, যেগুলি ওজন বাড়িয়ে দিতে পারে। ওজন কমানোর প্রক্রিয়ায় তাই সেই ফলগুলি এড়িয়ে চলা প্রয়োজন। নাহলে আপনি ডায়েটে থাকা সত্ত্বেও বেশ কিছু ফল ওজন বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন    গরমকালে টক দইয়ের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্মক বিপদ


কলা
শরীরে ভিতর থেকে শক্তি জোগায় কলা। তবে দিনে একটির বেশি কলা খেলে বাড়তে পারে ওজন। কারণ, কলায় ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশি থাকে। কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে ৩৭.৫। তাই কলা খেতে ভালবাসলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে বেশি কলা না খাওয়াই ভাল।
আনারস
অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আনারস শরীরের যত্ন নেয়। এতে জলের পরিমাণও অনেকটা বেশি থাকে। শরীরে জলের ঘাটতি মেটাতে আনারস দারুণ কার্যকর। আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি। কার্বোহাইড্রেটের পরিমাণও কম নেই আনারসে। বেশি আনারস খেলে তাই ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়।


আম
আট থেকে আশি কমবেশি সকলেরই আম খুবই প্রিয়। কিন্তু আম খেলেও ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়। কেননা একটি মাঝারি আমে রয়েছে প্রায় ৯৯ ক্যালোরি। ফাইবারের পরিমাণও এতে বেশি থাকে এবং কার্বোহাইড্রেটও রয়েছে ভরপুর পরিমাণে। রোগা থাকতে তাই বেশি আম না খাওয়াই ভালো।
আঙুর
আঙুরে রয়েছে অধিক মাত্রায় শর্করা ও ফ্যাট, যা আপনার ওজন বাড়াতে পারে। একশো গ্রাম আঙুরে প্রায় 67 ক্যালোরি এবং 16 গ্রাম শর্করা থাকে, যা নিয়মিত খেলে ওজন বাড়াতে পারে।

আরও পড়ুন   মাছ, মাংস ছেড়ে স্বাদ বদলাতে এবার রান্না করুন কাঁকড়ার ঝাল

সবেদা
সবেদা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এর মধ্যে সবথেকে বেশি কার্বোহাইড্রেট এবং শর্করা থাকে। তাই বেশি পরিমাণে সবেদা খেলে ওজন বাড়ার সম্ভাবনা রয়েছে।

About Post Author