Home » মাছ, মাংস ছেড়ে স্বাদ বদলাতে এবার রান্না করুন কাঁকড়ার ঝাল

মাছ, মাংস ছেড়ে স্বাদ বদলাতে এবার রান্না করুন কাঁকড়ার ঝাল

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুন : সপ্তাহান্তে আমিষ খাওয়ার দিন বাঙালি সাধারণত মাছ, মাংস, ডিমটাই বেশি পছন্দ করে। কিন্তু, এবার এই একঘেয়ে মাছ মাংস থেকে একটু মুখের স্বাদ ফেরাতে যে কোনদিন রান্না করতে পারেন কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝাল অত্যধিক সুন্দর আর আপনার মুখে একঘেয়ে স্বাদের পরিবর্তনও আনবে। বাড়ির ছোট থেকে বড়ো সকলেই চেটেপুটে খাবে কাঁকড়ার ঝাল। আপানার জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ।


উপকরণ
মাঝারি মাপের ১০-১২ টি কাঁকড়া। দুই কাপ পেঁয়াজ, টমেটো সস এক কাপ, রসুন বাটা ও আদা বাটা দুই টেবিল চামচ করে।কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দুই চা চামচ, লঙ্কাগুঁড়ো ও ধনে গুড়ো এক চা চামচ, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সর্ষের তেল।

আরও পড়ুন   নৈশভোজে চটজলদি বানিয়ে ফেলুন জিভে জল আনা চিকেন চাঙ্গেজি


পদ্ধতি
প্রথমে কাঁকড়া গুলিকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এরপর কাকড়া গুলিকে ভালো করে নুন মাখিয়ে রাখুন।একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিন।এর মধ্যে থেকে গন্ধ ছাড়লে পেঁয়াজ দিয়ে ভালো করে নারিয়ে ভেজে নিন। পেঁয়াজ সোনালী রং হয়ে এলেই এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নাড়াতে থাকুন।এতে এবার টমেটো সস দিয়ে দিন। এবং তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন, টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সমস্ত গুঁড়ো মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। প্রয়োজনে অল্প জল দিতে পারেন। এবার কাঁকড়াগুলি দিয়ে ভালো করে মশলাটির সঙ্গে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো নুন দিয়ে ২০ থেকে ২৫ মিনিট ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিন। এরপর উপর থেকে গরম মসলা দিয়ে আরও তিন থেকে চার মিনিট হালকা আঁচে রেখে দিন । এরপর নামিয়ে নিন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন।

About Post Author