Home » সবুজ মেরুন ছাড়লেন তারকা উইঙ্গার লিস্টন কোলাসো

সবুজ মেরুন ছাড়লেন তারকা উইঙ্গার লিস্টন কোলাসো

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ জুন: জল্পনাই সত্যি হল। মোহনবাগান ছাড়লেন তারকা উইঙ্গার লিস্টন কোলাসো। সবুজ মেরুনে এবার তারকার সমাহার। ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে দর্শনীয় গোল করা স্ট্রাইকার আর্মান্দো সাদিকু, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা জেসন কামিংসকে নিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব। বুধবার ক্লাবের পক্ষ থেকে জাঁকজমক ভাবে ঘোষণা করা হয় কামিংসের নাম।

পাশাপাশি রেখে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসকে। আগামী মরশুমে মোহনবাগানের ফ্রন্টলাইনে দেখা যাবে এই ত্রয়ীকে। দলে তিনি নিয়মিত সুযোগ পাবেন কিনা তানিয়ে দেখা দিয়েছিল সংশয়। এবার সংশয়ের মধ্যে মোহনবাগান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই গোয়ানিজ উইঙ্গার। সালগাওকারের অ্যাকাডেমি থেকে ফুটবল জীবন শুরু লিস্টনের। এরপর এফসি গোয়ার অ্যাকাডেমিতে সুযোগ পান।

আরও পড়ুন   প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক

বয়স ভিত্তিক টুর্নামেন্টে দেশের জার্সি গায়েও নজর কাড়েন তিনি। এফসি গোয়ার সিনিয়র দলে কয়েকটি ম্যাচ খেলে যোগ দেন হায়দরাবাদে। ২০২১ মরশুমে হায়দরাবাদ থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন তিনি। শেষ দুই মরশুমে দলের লেফট উইংকে ভরসা জুগিয়েছেন। নিয়মিত গোল করেছেন, গোল করিয়েছেন। মোহনবাগানের হয়ে ৪৬ ম্যাচ খেলে করেছেন ৯ টি গোল। ক্লাবের পাশাপাশি খেলেছেন জাতীয় দলের হয়েও।

আরও পড়ুন    অশান্ত মণিপুরে ‘মহব্বত কি দুকান’ নিয়ে রওনা রাহুল গান্ধির

তবে গত মরশুমে কিছুটা অফ ফর্মে ছিলেন ২৪ বছরের এই ফুটবলার। এই মরশুমে তাঁর নিয়মিত দলে থাকা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তিনি ক্লাবের কাছ থেকে রিলিজ অর্ডার চেয়েছিলেন। ক্লাবও তাঁর সিদ্ধান্তের পথে বাধা সৃষ্টি করতে চায় নি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে নিজের পুরনো ক্লাব হায়দরাবাদ এফসিতেই দেখা যাবে লিস্টনকে।

About Post Author