Home » বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ভারত ১০০ নম্বরে

বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ভারত ১০০ নম্বরে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,৩০ জুনঃ  ২৯ জুন ফিফা তাদের বিশ্ব ফুটবল ক্রমতালিকা প্রকাশ করেছে। ফুটবল খেলিয়ে দেশগুলির মধ্যে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিল। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, পঞ্চম স্থানে বেলজিয়াম। সদ্য প্রকাশিত ফুটবল ক্রমতালিকায় ভারতের স্থান ১০০। ফিফা ৱ্যাঙ্কিংয়ে প্রায় পাঁচ বছর পরে আবার ভারত একশোর মধ্যে ঢুকে পড়ল। এর আগের ৱ্যাঙ্কিংয়ে ভারতের স্থান ছিল ১০১। লেবানন ছিল ৯৯ নম্বরে।

আরও পড়ুন   সবুজ মেরুন ছাড়লেন তারকা উইঙ্গার লিস্টন কোলাসো

সম্প্রতি দুটি টুর্নামেন্ট ভারত জিতেছে যার মধ্যে ভারতের চেয়ে ৱ্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলির মধ্যে লেবাননের বিরুদ্ধে একাধিক ম্যাচে সাফল্য এসেছে। লেবানন নেমে গিয়েছে ১০২ নম্বরে,১০১ নম্বরে রয়েছে বিশ্বকাপ খেলা ত্রিনিদাদ টোব্যগো। ১০৩ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতের এই উত্থান ধারাবাহিক হলেও এশিয়ার দেশ গুলির মধ্যে জাপানের স্থান এ মুহূর্তে শীর্ষে। তারা রয়েছে ২০ নম্বরে, ইরানের স্থান ২২ নম্বরে।ফিফা ৱ্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে ভারতের সর্বোচ্চ ৱ্যাঙ্কিং ছিল ৯৪।১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ৯৪ তম স্থান পাওয়ার পরে ভারত ক্রমশ পিছিয়েছে। ২০১৫ সালের মার্চে ভারতের স্থান হয় ১৭৩ নম্বরে।

আরও পড়ুন    জেল্লাহীন ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করবে পুদিনা

উল্লেখ্য,১৯৯২ সালের ডিসেম্বর মাসে ফিফা প্রথম ফিফা ৱ্যাঙ্কিং পদ্ধতি চালু করে ও প্রথম ক্রমতালিকা প্রকাশ করে। শুধু মাত্র পয়েন্টের ভিত্তিতে ফিফা ৱ্যাঙ্কিং চালু হয়।সে সময় স্রেফ একটি জয়ের জন্য ৩ পয়েন্ট,একটি ড্র য়ের জন্য ১ পয়েন্ট ধরা হত।তারপরে গণনা পদ্ধতিতে অনেক নতুনত্ব ও আপডেট এসেছে। প্রতিমাসেই ফিফা এখন ৱ্যাঙ্কিং ঘোষণা করে থাকে।যদিও ৱ্যাঙ্কিং সিস্টেম নিয়ে সমালোচনা হয়ে থাকে এবং বলা হয় এটা দেশগুলির প্রকৃত শক্তি সঠিক ভাবে তুলে ধরে না তবুও ভারতের প্রথম একশোতে ঢুকে পড়া একটি উল্লেখযোগ্য অগ্রগতি । এখন দেখার কাগজে-কলমে শুধু নয়, মাঠেও প্রথম সারির দলগুলির বিরুদ্ধে ভারত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে কতটা দেশের ফুটবলের মান উন্নয়নের প্রমাণ রাখতে পারে।

About Post Author