সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ মানবদেহের জন্য অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। বিভিন্ন সামুদ্রিক মাছের তেলে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। শরীরের উপকারে যে যে স্নেহ পদার্থ অ্যাসিড লাগে, তার মধ্যে অন্যতম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আপনি রোজের তালিকায় এমন কিছু খাবার রাখতে পারেন, যেগুলি থেকে খুব সহজেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মিলবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন-
আরও পড়ুন হৃদরোগ থেকে হিমোগ্লোবিন, সবেতেই দারুণ কার্যকরী কালো জাম

ব্রাসেলস চারা
ব্রাসেলস দেখতে অনেকটা ছোট্ট বাঁধাকপির মতো এক প্রকারে সব্জির মতো। এই সব্জি এখন ভারতে পাওয়া যায়।আধ কাপ ব্রাসেলস অঙ্কুরে ৪৪ মিলিগ্রাম ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে।
চিয়া বীজ
চিয়া বীজও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। প্রায় ৫০০০ মিলিগ্রাম ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে এক আউন্স বা ২৮ গ্রাম চিয়া বীজে।

তিসি
তিসির তেল শুধু নয়, তিসির বীজেও পাওয়া যায় প্রচুর পরিমানে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। ২৩৫০ মিলিগ্রাম ফ্যাটি অ্যাসিড থাকে মাত্র ১০ গ্রাম তিসি বীজে।
আখরোট
আখরোটের প্রায় ৬৫ শতাংশই ফ্যাটে পরিপূর্ণ । বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ২৭৫০ মিলিগ্রাম ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ২৮ গ্রাম আখরোট থেকে।

আরও পড়ুন গরমে ত্বকের জ্বালা-পোড়া কমাতে দারুণ কাজ করবে এসেনশিয়াল তেল
তেল
সর্ষের তেলেরই এক প্রকার পরিশুদ্ধ রূপ হল ক্যানোলা তেল। প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই তেল। পাশাপাশি তিসি ও সয়াবিনের তেলেও পাওয়া যায় প্রচুর পরিমানে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?