Home » সুস্থ হাড় ও পেশির জন্য এই ৫ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান

সুস্থ হাড় ও পেশির জন্য এই ৫ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান

সময় কলকাতা ডেস্ক,২ জুলাইঃ শরীরের জন্য অত্যন্ত দরকারি খনিজের অন্যতম ক্যালসিয়াম। সাধারণত ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার  খাদ্য তালিকায় থাকা উচিত। ক্যালসিয়াম সমৃদ্ধ  খাবার হল দুধ । ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে দুধই নির্ভরযোগ্য পানীয়। কেবল  যে দুধই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এমনটা নয়, আরও একাধিক খাবারে রয়েছে ক্যালসিয়াম। সাধারণত ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খাদ্যতালিকায় থাকা উচিত। দুধ থেকে পাওয়া যায় ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে দুধই নির্ভরযোগ্য পানীয়। কেবল দুধেই ক্যালসিয়াম পাওয়া যায় এমনটা নয়, আরও একাধিক খাবারে রয়েছে ক্যালসিয়াম।

আরও পড়ুন    এই গরমে ত্বকের যত্নে দারুণ কাজ করবে কলার ফেসপ্যাক

পালং শাক
পালং শাক হল সহজলভ্য সবজি। পালং শাকে শুধুমাত্র ক্যালসিয়ামই নয়, প্রচুর পরিমাণে আয়রনও আছে। পালং শাকে ৯৯mg ক্যালসিয়াম পাওয়া যায়।
গুড়
পিঠেপুলি থেকে পায়েস- বাঙালি বাড়িতে গুড়ের অবদান প্রচুর। গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ১০০ গ্রাম গুড়ে ৩৬৩ মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায়।


সয়াবিন
ক্যালসিয়ামের ভাল উৎস হল কাঁচা এবং ভাজা সয়াবিন। এক কাপ সয়াবিন থেকে শরীর ২০০ mg ক্যালসিয়াম পায়। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সয়াবিন পাতে রাখতে পারেন।
তরকার ডাল
তরকার ডাল হল অঙ্কুরিত মুগ। এটি খেলে নানা উপকার পাওয়া যায়। এমনকী এই তরকার ডালে ভালো পরিমাণের ক্যালসিয়ামও রয়েছে। তাই ক্যাসিয়ামের সমস্যায় আজ থেকেই ডায়েটে এই ডাল যোগ করুন।

আরও পড়ুন    সপ্তাহান্তের নৈশভোজে নবাবি স্বাদ পেতে বানিয়ে ফেলুন দরবারি চিকেন


চিয়া বীজ
চিয়া বীজ দেখতে ছোট হলেও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। চিয়া বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়াও প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইবারের জোগান দেয় চিয়া বীজ। এটি জলে ভিজিয়ে দইয়ের সঙ্গে খেতে পারেন।

ডুমুর
ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এর মাধ্যমে প্রতিদিন প্রয়োজনীয় ক্যালসিয়ামের ১০ শতাংশ পায় শরীর। ডুমুরে থাকা পটাশিয়ামও শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। ডুমুর ভিজিয়ে রাখার পরে রান্না করে খেতে পারেন।

About Post Author