Home » তীব্র গরমে বাড়ে হিট স্ট্রোকের আশঙ্কা, কীভাবে বুঝবেন লক্ষণ?

তীব্র গরমে বাড়ে হিট স্ট্রোকের আশঙ্কা, কীভাবে বুঝবেন লক্ষণ?

সময় কলকাতা ডেস্ক,৩ জুলাইঃ তীব্র গরমে রেহাই নেই সাধারণ মানুষের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মানুষের ব্যস্ততা। অসম্ভব কাজের চাপে নিজের শরীরের খেয়ালও রাখা হয় না। এই সমস্যা কখন যে রোগের পাহাড় তৈরি হয়ে যায়, তা এখন আর টেরই পাওয়া যায় না। যার কারণে হিট স্ট্রোকের মতো বিপজ্জনক সমস্যা দেখা দেয়। যা এখন বয়সের তোয়াক্কাও করে না। বর্তমানে ২৫ বছরের যুবতী কিংবা যুবকেরও হিট স্ট্রোকের আশঙ্কা থাকে। কিন্তু, কীভাবে বুঝবে এই হিট স্ট্রোকের লক্ষণ? আসুন জেনে নেওয়া যাক-


হিট স্ট্রোকের প্রভাবে শরীরের একাংশ দুর্বল হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে অঙ্গ-প্রতঙ্গ অসাড় হতে থাকে। স্ট্রোক হলে তার প্রভাবে কথা জড়িয়ে যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পায়ের জোর কমতে থাকে। ভারসাম্যের সমস্যা হতে পারে। এর প্রভাবে হাঁটা-চলায় সমস্যা হতে পারে। এই সময় পড়ে যাওয়ার ফল আরও খারাপ হতে পারে। স্ট্রোকের প্রভাবে অসম্ভব মাথা যন্ত্রণা হতে পারে।অনেক সময় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। সামনের সবকিছু যেন আবছা দেখতে লাগে। এমন লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসা শুরু করতে যেন দেরি না হয়! তাহলে মারাত্মক বিপদ হতে পারে। তাই আগেই সতর্ক হওয়া প্রয়োজন। সেই সঙ্গে শরীরের খেয়ালও রাখতে হবে। কারণ অনিয়মিত জীবনযাপন, বাড়তি ওজন ও রক্তচাপ স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর যেকোনও বয়সেই এই সমস্যা হতে পারে।

আরও পড়ুন     সুস্থ হাড় ও পেশির জন্য এই ৫ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান


হিট স্ট্রোকের থেকে মুক্তি পেতে যা করবেন-
১. সানস্ক্রিন ব্যবহার করুন
২. পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে
৩. হালকা জামাকাপড় পরতে হবে
৪. রোদে বেশিক্ষণ থাকা যাবেনা
৫. কফি, মদ্যপান ইত্যাদি থেকে দূরে কাটাতে হবে
৬. ইউরিনের রঙ হলুদ বা গাঢ় রঙের হলে অবশ্যই জলপানের পরিমাণ বাড়ান
৭. ছাতা, টুপি ব্যবহার করুন

About Post Author