Home » উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

সময় কলকাতা ডেস্ক,২ জুলাইঃ এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা তৃণমূল নেতা ওমপ্রকাশের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। ওমপ্রকাশের ৩ মাসের কার্যকালে বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরুপ ও পরিচালন সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। এবার সেই সমস্ত অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। তদন্তভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের হাতে।

আরও পড়ুন   কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া ভাবনা রাজ্য নির্বাচন কমিশনের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তারপরই তাঁর পদে ওমপ্রকাশ মিশ্রকে নিয়োগ করে রাজ্য। ছাড়পত্র দিয়েছিল রাজভবন। কিন্তু তাঁর মেয়াদকালে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। যার মধ্যে আর্থিক দুর্নীতি অন্যতম। সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। উল্লেখ্য, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্য-রাজভবন বিরোধ তুঙ্গে। এরমধ্যেই এই তদন্তের নির্দেশ সেই বিতর্কে যে নতুন করে ঘি ঢালবে তা বলাইবাহুল্য।

আরও  পড়ুন   ২০ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন, জানিয়ে দিল কেন্দ্র

প্রসঙ্গত, রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় শাসকদলের একের পর এক হেভিওয়েটদের নাম জড়িয়েছে। এমনকী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জড়িয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে ইতিমধ্যেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে আসতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কয়েক কোটি টাকা, সোনা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে তাকেও। অন্যদিকে এসএসসি দুর্নীতি কাণ্ডে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরই এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছিল সুবীরেশ ভট্টাচার্যের। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম ছিল সুবীরেশের।

About Post Author