Home » আইএসএফ মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায় খারিজ ডিভিশন বেঞ্চে

আইএসএফ মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায় খারিজ ডিভিশন বেঞ্চে

সময় কলকাতা ডেস্ক,৩ জুলাইঃ আইএসএফ-এর বড় ধাক্কা। আইএসএফ মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থীকে পুনরায় মনোনয়ন জমা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই নির্দেশই সোমবার খারিজ করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এদিন হাইকোর্ট স্পষ্ট জানায়, নতুন আর কোনও মনোনয়ন নয়। পঞ্চায়েত নির্বাচনের আগে আদালতের এই রায় আইএসএফের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ভাঙড়ের আইএসএফ কর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট ১৫ জুন নির্দেশ দিয়েছিল, ভাঙড়ের আইএসএফ প্রার্থীদের পুলিশি এসকর্ট করে বিডিও অফিসে পৌঁছে দিতে হবে। সেদিনই বিডিও অফিসের অদূরে তিনটি খুনের ঘটনা ঘটে। তারপর ফের মনোনয়ন জমা দিতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন ৮২ জন আইএসএফ প্রার্থী। গত ২৬ জুন বিচারপতি অমৃতা সিনহা আইএসএফ কর্মীদের আবেদন শুনে নির্দেশ দেন, আইএসএফের যে ৮২ জন মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়ন দেওয়ার বন্দোবস্ত করতে হবে।

আরও পড়ুন   রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ হাই কোর্টে

সূত্রের খবর এ ব্যাপারে আগামী ২৮ জুনের মধ্যে কমিশনকে ব্যবস্থা নিতে হবে। যেখানে রাজ্য প্রশাসনের উচিত ছিল গণতান্ত্রিক সুব্যবস্থা বজায় রাখার এখানে দাঁড়িয়ে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলায় এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে রাজ্যের আবেদনকেই মান্যতা দিল। এই প্রসঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ‘এখনও আদালতের রায় হাতে পাইনি। তাই এখনই এই নিয়ে কিছু বলব না। আদালতের রায় হাতে পেয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলব।’

About Post Author