সময় কলকাতা ডেস্ক,৩ জুলাইঃ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। সোমবার সেই জনস্বার্থ মামলা খারিজ করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, মিডিয়ায় প্রচার পেতেই এই মামলা দায়ের হয়েছিল। এখানে মানুষের স্বার্থ খর্ব হয়নি বলে মত ডিভিশন বেঞ্চের। গত ৭ জুন রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। যা নিয়ে মামলা গড়ায় হাই কোর্টে।

সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং লেটারও ফিরিয়ে দেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নবান্নের কাছে এরকম কোনও খবর নেই। এর মাঝেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।আদালতেরাজ্যের তরফে জানানো হয়েছিল, আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। এই মামলার কোন গ্রহণযোগ্যতা নেই। তাদের সেই মতেই কার্য়ত সিলমোহর দিল আদালত। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন অজিত সহ ৯ জনের বিধায়ক পদ খারিজের আবেদন এনসিপির

গত ২৬ জুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত রাজ্যপালকে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৭ জুন রাজভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ জন্য রাজ্যের প্রস্তাবিত প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজীব সিনহার নামেই সিলমোহর দেন। তারপর থেকেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ শুরু করেন। জনৈক আইনজীবীর দাবি, এই নিয়োগ অবৈধ। তাই তাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের হল মামলা।

আরও পড়ুন দলবদলের বাজারে মোহন শিবিরকে টক্কর! লাল-হলুদের নজরে এ-লিগের ডিফেন্ডার
এই নিয়োগ নিয়ে অবশ্য গোড়া থেকেই জটিলতা রয়েছে। রাজীব সিনহা একেবারেই তৃণমূলের ঘনিষ্ঠ, এই অভিযোগে বিজেপি বরাবর সরব। এনিয়ে রাজ্যপালের সমালোচনাও করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতাকে। নতুন রাজ্য নির্বাচন কমিশনার সাধারণ মানুষের ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি বলে মন্তব্য করেছেন সি ভি আনন্দ বোস। সেই কারণে তিনি রাজীব সিনহার জয়েনিং লেটার ফেরত পাঠিয়েছেন বলেও দাবি। এই টানাপোড়েনের মধ্যেই রাজীব সিনহার নিয়োগ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হল। ওয়াকিবহাল মহলের একাংশের মত, এতে রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার বহাল থাকা কিছুটা হলেও টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়ল। যদিও মামলা কোন পথে এগোয়, তার উপর নির্ভর করবে রাজীব সিনহার ভবিষ্যৎ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?