Home » কলকাতায় পা রাখলেন মেসিদের ‘কিবু’

কলকাতায় পা রাখলেন মেসিদের ‘কিবু’

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,৪ জুলাই: কলকাতায় পা রাখলেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন  মেসিদের ‘কিবু’। মেসিদের কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের এই প্রথম ভারত সফর। বিশ্বকাপজয়ী ফুটবলারকে বরণ করার জন্য শহরের ফুটবল প্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

বিমানবন্দরে নেমে হাসিমুখে সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় মার্টিনেজকে। বিমান যাত্রার ক্লান্তি ভুলে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। প্রথম ভারত সফরে এসে নিজেকে খুব উত্তেজিত মনে হচ্ছে। অনেকদিনের স্বপ্ন ছিল ভারত দেখার। সেটা পূরণ হল। বিমান বন্দরে নেমে বললেন সাংবাদিকদের বললেন আর্জেন্টিনা ফুটবলের বাজপাখি।

ঢাকা থেকে বিমানে করে কলকাতায় এলেন মার্টিনেজ। বাইপাস সংলগ্ন এক পাঁচ তারা হোটেলেই থাকবেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিয়ার গোলরক্ষক। মঙ্গলবার ও বুধবার কলকাতা ও হাওড়ায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতা বিমান বন্দরেও তাঁকে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে বরণ করা হয় মোহনবাগানের তরফে। ক্লাবের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত ক্লাব সচিব দেবাশিস দত্ত।


কলকাতা পুলিশ কমিশনার একাদশ বনাম মোহনবাগান একাদশের একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন তিনি। কথা বলবেন ক্লাব কর্তাদের সঙ্গে। জানা গিয়েছে ক্লাবের পক্ষ থেকে মোহনবাগান রত্ন স্মারক তুলে দেওয়া হবে মার্টিনেজের হাতে।

আরও পড়ুন   কিবু জ্বরে কাবু মহানগরী! সোমবার রাতেই শহরে আর্জেন্টিনার বিশ্বকাপার

মোহনবাগান ক্লাব তাঁবুতে যাওয়ার আগে কলকাতা মিলন মেলা প্রাঙ্গণে যাবেন মার্টিনেজ। মিলনমেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যোগ দেবেন। নিজের ফুটবল জীবন নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। বিশ্বকাপ জয়ী তারকাকে চোখের দেখা দেখার সুযোগ থাকছে ফুটবল প্রেমীদের কাছে।

About Post Author