Home » চুলের জেল্লা ফেরাতে এই ঘরোয়া উপায়গুলি মেনে চলুন

চুলের জেল্লা ফেরাতে এই ঘরোয়া উপায়গুলি মেনে চলুন

সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ গরমকালে চুলের যত্ন নিতে সবসময় পার্লরে গিয়ে টাকা খরচ করতে হয় না। সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। নাইলে এই সময় একেবারে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। তখন চুলের জেল্লা ফেরাতে আমাদের একমাত্র ভরসার জায়গা পার্লার। এক্ষেত্রে আপনি চুলের জেল্লা ফেরাতে ঘরোয়া উপায়ে ভরসা রাখতে পারেন। আপনি চুলের জেল্লা ফেরাতে প্রতিদিন নিয়ম করে চুলের যত্ন নেওয়া অভ্যাস করুন। বাড়িতে বসেই চুলের জেল্লা ফেরাতে আপনার জন্য রইল কিছু টিপস-


তেল মালিশ করুন
সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে তেল মালিশ করতেই হবে। এক্ষেত্রে আমন্ড অয়েল বা নারকেল তেল মাখতে পারেন আপনি। নারকেল তেল একটি পাত্রে নিয়ে সামান্য পরিমাণে গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে স্ক্যাল্পে মালিশ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। তেল মেখে সারা রাত রাখবেন না। এতে চুলের ক্ষতি হবে।
সপ্তাহে একদিন প্রোটিন হেয়ার প্যাক
নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। তাই সপ্তাহে অন্তত একদিন প্রোটিন হেয়ার প্যাক লাগাতেই হবে। এক্ষেত্রে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আপনি। এতে আপনার চুলও ভালো থাকে। ঘরোয়া হেয়ার প্যাক বাড়িতে বানানোর জন্য হেনা পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে নিতে পারেন। সেটি চুলে লাগাতে পারেন সপ্তাহে অন্তত ১ দিন। উপকার পাবেন। এছাড়া, টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।


সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু
গরমকালে চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়তে পারে। তাই আপনাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চুলের যত্ন নিতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখতে সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখুন। পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। প্রথমে স্ক্যাল্প ভালো করে ঘষে নিন। তারপর চুলেও লাগিয়ে নিন সেই শ্যাম্পু। ধুয়ে ফেলুন।

আরও পড়ুন   স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন জাফরানি মটন কোর্মা

শ্যাম্পু করার পর কী করবেন
শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে নিন। ঠিক তার পরেই নিয়ম মেনে আপনাকে কন্ডিশনার লাগাতে হবে। কন্ডিশনার আপনার চুলে সুরক্ষা প্রলেপ তৈরি করে। এই শীতকালে তো কন্ডিশনার মিস করাই চলবে না। কন্ডিশনার স্ক্যাল্পে লাগাতে নেই।হাতের তালুতে পরিমাণ মতো কন্ডিশনার নিয়ে চুলে লাগিয়ে নিন ভালো করে। চুলের ডগায় ভালো করে লাগাবেন। ৩-৪ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল ভালো রাখতে নিয়মগুলো মেনে চলতেই হবে। এরপর হালকা ভিজে চুলে অবশ্যই সিরাম লাগিয়ে নেবেন।

About Post Author