সময় কলকাতা ডেস্ক,৯ জুলাই: রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে মারাত্মক সমস্যা হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। ইউরিক অ্যাসিডের কারণে শরীর অন্যান্য রোগের প্রকোপও বেড়ে যায়। শরীরের জয়েন্টে জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়। ইউরিক অ্যাসিডের সমস্যায় এক্ষেত্রে আপনি কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন-

দেখে নিন ইউরিক অ্যাসিডের সমস্যায় কি খাবেন এবং কি খাবেন না-
১। পিউরিনযুক্ত খাবার কম খান।
২। দুধের তৈরি খাবার খুব উপকারী।
৩। ডিম খেতে পারেন।
৪। প্রচুর জল এবং তরল খাবার খাবেন। ফলের রস, হারবাল চা খুব উপকারী।
৫। আপেল, কলা, আনারস, লেবু ইত্যাদি ফল খাবেন।
আরও পড়ুন হিংসার ভোট বঙ্গ জুড়ে,পঞ্চায়েত নির্বাচনে রক্তগঙ্গা
৬। ভিটামিন সি যুক্ত খাবার এবং সয়াবিন খেতে পারেন।
৭। লাল মাংস এবং সামুদ্রিক মাছ ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। তাই এগুলো এড়িয়ে চলুন।
৮। ফুলকপি, মটরশুঁটি, মাশরুম, মসুর ডাল, অ্যাসপারাগাস, পালংশাকে ইউরিক অ্যাসিড থাকে। এসব খাবার বর্জন করুন।
৯। অ্যালকোহল বর্জন করুন।

ইউরিক অ্যাসিডের সমস্যায় এই পরামর্শগুলি মেনে চলুন-
১। শরীরের ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করুন।
২। স্বাস্থ্যসম্মত ডায়েট মেনে চলুন।
৩। নিয়মিত হাঁটা প্রয়োজন।
৪। যে কোনো কায়িক পরিশ্রমের পর বেশি করে জল পান করবেন।
৫। ৩ মাস পর পর লিপিড প্রোফাইল চেক করুন। কারণ যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাদের হাই কোলেস্টেরলের প্রবণতা থাকে।
৬। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। চিকিৎসা চলাকালে কোনো অবস্থাতেই ওষুধ বাদ দেওয়া যাবে না।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু