সময় কলকাতা,১১ জুলাই : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকায় উইন্ডসর পার্কে বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্টইন্ডিজের প্রথম টেস্ট। এই টেস্টে ভারতীয় দলে অনেক নতুন মুখ রয়েছে। কী হতে পারে ভারতের প্রথম একাদশ? নতুনদের মধ্যে যশস্বী জয়সোয়ালের টেস্ট অভিষেক হওয়ার বিষয়টি নিশ্চিত। ভারতের প্রথম একাদশ কী হতে পারে তা নিশ্চিত না হলেও নয় জনের স্থান পাকা। উইকেটরক্ষক ও পঞ্চম বোলার তা নিয়ে সামান্য সংশয় আছে। উইকেটরক্ষক হিসেবে সম্ভবত সুযোগ পেতে চলেছেন ঈশান কিষান। মুকেশ কুমারকে দেখা যেতে পারে প্রথম একাদশে।প্রথম একাদশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিশ্চয়তা পঞ্চম বোলার ঘিরেই।
আরও পড়ুন : ইস্টবেঙ্গলে এবার আবার পাঞ্জাব ব্রিগেড
প্রথমে মনে করা হয়েছিল রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন যশস্বী জয়সওয়াল। কিন্তু টিম ম্যানেজমেন্ট চেতেশ্বর পূজারার জায়গায় যশস্বীকে দেখতে চাইছে। এরকম ভাবনার পেছনে রয়েছে শুভমান গিলের সাম্প্রতিক অতীতে ওপেনার হিসেবে সাফল্য। রোহিত – গিল জুটি দিয়ে ওপেন করানোর ভাবনার পাশাপাশি চার ও পাঁচ নম্বরে বিরাট ও রাহানের জায়গা নিয়ে প্রশ্ন নেই। উইকেটকিপার ভরতের ব্যাটিংব্যর্থতা প্রশ্ন তুলেছে তাঁর চয়ন নিয়ে। ঈশান কিষানের ব্যাটের হাত ভালো হওয়ায় সুযোগ মিলতে পারে।নেই দুই স্পিনার আশ্বিন ও জাদেজাকে নিয়েও। প্রথম একাদশ গড়ার ক্ষেত্রে মহম্মদ সিরাজ অটোমেটিক চয়েস। সিরাজের সঙ্গে শারদুল ঠাকুরকে কেও ব্যবহার করার ভাবনা আছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।পঞ্চম বোলার কে হবেন? প্রথম একাদশ বেছে নিতে চিন্তায় পড়ছে থিঙ্ক ট্যাঙ্ক। মনে করা হচ্ছে যেকোনো পেসারকেই বেছে নেওয়া হবে। এক্ষেত্রে লড়াই জয়দেব উনাদকট, নবদীপ সাইনি এবং মুকেশ কুমারের মধ্যে। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৪৯ উইকেট লাভ ও সাম্প্রতিক সাফল্যের ভিত্তিতেই এগিয়ে আছেন বাংলার মুকেশ কুমার।


More Stories
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের