Home » বঙ্গে ফের হাওয়া বদল, জেলায় জেলায় ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ

বঙ্গে ফের হাওয়া বদল, জেলায় জেলায় ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,১২ জুলাইঃ কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। বঙ্গে ফের বদলাতে শুরু করেছে আবহাওয়া। ইতিমধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। জানা গিয়েছে, বুধবার থেকেই বাড়তে পারে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস সূত্রে খবর,  বুধবার সকালের আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩  ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬২ থেকে ৮৮ শতাংশ।

আরও পড়ুন   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ম্যাজিকের মত কাজ করবে নারকেলের দুধ

পূর্বাভাস বলছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।  এদিকে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় আগামী ২৪ ঘন্টা লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত হিমাচল প্রদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

About Post Author