সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই: যেকোনও নিরামিষ তরকারি হোক কিংবা চিংড়ির মালাইকারী বা কাতলা কালিয়া, সবকিছুতেই রয়েছে নারকেলের দুধ এর জুড়ি মেলা ভার। শুধু স্বাদের জন্য নয় এই নারকেলের দুধ এর মধ্যে আছে প্রচুর গুন যা অনেকেরই অজানা। নারকলের দুধ এর মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল ও খনিজ এবং ফ্যাটি অ্যাসিড যা মানুষের ত্বকের সাথে চুল এবং স্বাস্থের ও খেয়াল রাখে। এমনকী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নারকেলের দুধ দারুণ কার্যকরী।

আরও পড়ুন ধাবার স্বাদ বাড়িতে পেতে নৈশভোজে বানিয়ে ফেলুন মটন কোরমা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নারকেলের দুধে উপস্থিত একাধিক ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এতে উপস্থিত লরিক অ্যাসিড, মনোলোরিনে রূপান্তরিত হয়। তাছাড়া এতে অ্য়ান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সহায়তা করে।
প্রদাহ দূরীভূত করে
নারকেল দুধ প্রদাহ দূরীভূত করতে দারুন কার্যকরী। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদানটি বাতের ব্যথা কমাতে দারুন উপকারী। ক্যানসার, হৃদরোগ সম্পর্কিত নানান প্রদাহ কমাতে এর জুড়ি মেলা ভার।

হার্টের সমস্যা দুর করে
নারকেলের দুধে আছে উপকারী ফ্যাট যা রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই নারকেলের দুধ পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হার্ট কে সুস্থ রাখে।
ত্বক ও চুলের খেয়াল রাখে
নারকেলের দুধে লরিক অ্যাসিড নামক উপাদানটি বর্তমান। এটি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও এতে উপস্থিত ভিটামিন সি ও ই, ত্বককে অনেক ধরণের বাইরের ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে। নারকেলের দুধে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, এটি চুল পড়া বন্ধ করে ও চুলকে রক্ষা করে।
আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টেস্টে প্রথম একাদশ কী হবে

পুষ্টিগত গুণ সমৃদ্ধ
এই দুধে আছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি-৩, বি-১ ও বি-৬ যা শরীরের পুষ্টি জোগায়। তাছাড়াও আছে সেলেনিয়াম, আয়রন, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম যা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী