সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : অভিষেক লগ্নে দুরন্ত ছন্দে যশস্বী জয়সওয়াল। ৭৩ টি বল খেলে ছটি বাউন্ডারি মেরে ৪০ রানে অপরাজিত যশস্বী। দুরন্ত ছন্দে থাকা যশস্বীর পাশে স্বমহিমায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। সবমিলিয়ে দিনের শেষে রীতিমত সুবিধেজনক জায়গায় ভারত। ওয়েস্টইন্ডিজের ইনিংস ১৫০ রানে খতম করে,ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৮০। ওয়েস্টইন্ডিজের ইনিংস ভাঙলেন রবিচন্দ্রণ অশ্বিন – রবীন্দ্র জাদেজা আর ভারতের ইনিংস গড়ছেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। এটুকুই ডোমিনিকার উইন্ডসর পার্কে ভারত বনাম ওয়েস্টইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের নির্যাস।
ওয়েস্টইন্ডিজ দলের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট টসে জিতে ব্যাট নিলে কি হবে,লাঞ্চের আগে চার উইকেট আর পোষ্ট লাঞ্চ সেশনে আরও চার উইকেট তুলে নেয় ভারত।চা পানের সময় ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানে ধুঁকছিল ওয়েস্টইন্ডিজ। চা পানের বিরতির পরে দুটি উইকেট ভাগ করে নেন অশ্বিন -জাদেজা ।অশ্বিনের সংগ্রহ ৬০ রানে ৫ উইকেট, জাদেজা পান তিন উইকেট।সিরাজ,ওয়েস্ট শারদুল একটি করে উইকেট পান।একমাত্র অ্যাথানেজ ৪৭ রান করে ওয়েস্টইন্ডিজ ব্যাটারদের মধ্যে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন :ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা ‘ সন্তোষজনক নয় ‘ জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ঝুলে থাকল জয়ীদের ভাগ্য
অতঃপর ব্যাট করতে নেমে দুরন্ত ছন্দে দেখা যায় দুই ভারতীয় ওপেনারকে। মনেই হয় নি এই একই পিচে ৬৫ ওভারও টিকতে পারেন নি ওয়েস্টইন্ডিজ। রোহিত শর্মা দিনের শেষে অপরাজিত ৩৫।কেমার রোচ ও হোল্ডার কিছুটা দুই ওপেনারকে বেঁধে রাখলেও আলজেরি জোসেফ ও অন্যান্যদের রীতিমত ছন্নছাড়া দেখিয়েছে ভারতীয় ওপেনিং জুটির সামনে। ভারত মাত্র ৭০ রানে পিছিয়ে,হাতে রয়েছে সবকটি উইকেট। স্বাভাবিকভাবেই প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে ভারত চাপ বাড়াতে চাইবে ওয়েস্ট ইন্ডিজের উপরে। ভারতীয় ব্যাটারদের দ্বিতীয় দিন লক্ষ্য হবে, তাঁদের যেন দ্বিতীয়বার ব্যাট না করতে হয়।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত